ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ২২৮ প্রাথমিক শিক্ষার্থীর মধ্যে টিফিন বাটি বিতরণ রাণীশংকৈলে নারী ও কন্যাশিশুর সুরক্ষায় র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ বাগাতিপাড়ায় পাওয়ার টিলারের বকেয়া আদায়ে মাইকিং করে ‘হালখাতা’ লালপুরে ২০০ গ্রাম গাঁজাসহ দুইজন আটক, একজনের বিরুদ্ধে একাধিক মামলা চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে নারীর মৃত্যু, উপসর্গ নিয়ে শিশুরও মৃত্যু রাজশাহীতে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বিষয়ক আলোচনা সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খাল থেকে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বাগাতিপাড়ায় বাউয়েটে ২৭তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে জমি নিয়ে বিরোধ, হয়রানি ও জবরদখলের চেষ্টার অভিযোগ মিরপুর-১০ নম্বরে ফুটপাত উচ্ছেদ ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের ৩ গাড়িতে আগুন

রাণীশংকৈলে গরু বোঝাই ট্রাকের ধা/ক্কা/য় দশম শ্রেণীর শিক্ষার্থী নি হ ত

নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৪:৩০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ ২৯৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে গরু বোঝাই ট্রাকের ধা/ক্কা/য় দশম শ্রেণীর শিক্ষার্থী নি হ ত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গরু বোঝাই ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী হৃদয় নামে দশম শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) সন্ধায় উপজেলার পৌর শহরের কুলিক নদীর ব্রীজের উপর এই দুর্ঘটনাটি ঘটে। নিহত শিক্ষার্থী হৃদয় উপজেলার খঞ্জনা গ্রামের মোশারফ হোসেনের ছেলে এবং একই উপজেলার পাইলট স্কুলের দশম শ্রেনীর শিক্ষার্থী ছিল বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা ইউপি সদস্য শফিকুল ইসলাম।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় হৃদয় রাণীশংকৈল পৌর শহর থেকে বাইসাইকেল নিয়ে খঞ্জনা গ্রামে নিজ বাড়িতে যাচ্ছিল। বাইসাইকেল নিয়ে কুলিক নদীর ব্রীজ পার হওয়ার সময় হঠাৎ একটি গরু বোঝাই ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা এবং রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোনায়েম হোসেন বলেন, সড়ক দূর্ঘটনার খবর শুনে তারা ঘটনাস্থলে গিয়ে নিহত স্কুল ছাত্র হৃদয়ের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্থান্তর করেন।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক মুঠোফোনে জানান, হৃদয়ের লাশ ও গরু বোঝাই ট্রাকটি থানা হেফাজতে আনা হয়েছে। পরবর্তী আইনিপদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে গরু বোঝাই ট্রাকের ধা/ক্কা/য় দশম শ্রেণীর শিক্ষার্থী নি হ ত

আপডেট সময় : ০৪:৩০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫