ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভেড়ামারায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধ/র্ষ/ণে/র অভিযোগ, সৎ-নানাকে গণ-ধো/লা/ই দিয়ে পুলিশে সোপর্দ ঈদুল আজহা সামনে রেখে র‌্যাব-৫-এর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার বাগাতিপাড়া থেকে নি/খোঁ/জের ৭ দিন পর লালপুরে আহত অবস্থায় উদ্ধার বৃদ্ধের মৃত্যু রামিসা হ/ত্যা মামলার আসামি দ্রুত গ্রেপ্তার, অপপ্রচারের অভিযোগ: প্রতিমন্ত্রী আজাদ চিরনিদ্রায় শায়িত হলেন ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম লালপুরে রেলওয়ে ব্রিজের নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার ঝিনাইগাতী সীমান্তে ১ হাজার ২৩৪ বোতল ভারতীয় মদ ও কাভার্ড ভ্যান আটক তালায় ভ’য়াব’হ সড়ক দু’র্ঘ’টনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত মাধবপুরে সড়ক দু/র্ঘ/টনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত কিশোরগঞ্জে চালবোঝাই পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী-সন্তান নিহত

দেবীগঞ্জে বাড়ী ফেরার পথে ট্রাক চাপায় দুই কিশোরের মৃত্যু

মোঃ কামরুল ইসলাম কামু, প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৬:১৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫ ২৯৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেবীগঞ্জে বাড়ী ফেরার পথে ট্রাক চাপায় দুই কিশোরের মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক দূর্ঘটনায় এক স্কুল শিক্ষার্থী সহ দুই কিশোরের মৃত্যূ হয়েছে। এরা হলো সঞ্জয় চন্দ্র রায় (১৪) ও অনিক চন্দ্র রায়(১৩)। বৃহস্পতিবার (৮ মে) রাত আটটার দিকে উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট বাজার সংলগ্ন চার তালার মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, উপজেলার বাজার বাড়ী ফেরার পথে পাথর বোঝাই ট্রাকের চাপায় তাদের মৃত্যু হয়। নিহত সঞ্জয় চন্দ্র রায় দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের ভুল্লী পাড়া এলাকার রাজকুমারের ছেলে এবং অনিক চন্দ্র রায় একই এলাকার অতুল বর্মনের ছেলে। সঞ্জয় চন্দ্র রায় পামূলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর শিক্ষার্থী এবং অনিক চন্দ্র রায় লক্ষীরহাটের একটি ওয়েলডিং দোকানে কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। তারা সম্পর্কে চাচা- ভাতিজা হন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় সঞ্জয় চন্দ্র রায় বাজার খরচ করার উদ্দেশ্যে বাড়ি থেকে লক্ষীরহাটে যায়। সেখানে খরচ করে তার চাচা অনিক চন্দ্র রায় সহ বাইসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে লক্ষীরহাট চার তলার মোড় নামক স্থানে পৌঁছালে পঞ্চগড় থেকে একটি পাথর বোঝাই ট্রাক সঞ্জয়দের পিছন থেকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় সঞ্জয় এবং অনিক। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে স্থানীয়রা ট্রাকের চালক আব্দুল হালিম (৬০) ও সহকারী জাহিদ হাসান (২৫) কে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক ট্রাক চালক আব্দুল হালিম ঢাকা আমিন বাজার এলাকার বড়দেশী এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে এবং জাহিদ হাসান রংপুরের মিঠাপুকুর উপজেলার কালীগঞ্জ এলাকার জহুরুল ইসলামের ছেলে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এঘাতক ট্রাক জব্দ করে ট্রাকের চালক এবং সহকারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেবীগঞ্জে বাড়ী ফেরার পথে ট্রাক চাপায় দুই কিশোরের মৃত্যু

আপডেট সময় : ০৬:১৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫