ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা সৌদি আরবের সঙ্গে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত নরসিংদীতে শিশুর মাথায় পাতিল আটকে বিপত্তি, ওয়ার্কশপে নিয়ে কেটে খুলতে হলো সিলভারের পাতিল

মান্দায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দাখিল পরীক্ষার্থী নিহত

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৪৭:২৪ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ২৩০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দাখিল পরীক্ষার্থী নিহত

নওগাঁর মান্দায় চাল বোঝাই একটি ট্রাকের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী দাখিল পরীক্ষার্থী নিহত হয়েছে। আজ শনিবার (২৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার প্রসাদপুর-ফেরিঘাট সড়কের বৈরাগিপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পরীক্ষার্থী রিয়াদ হোসেন (১৬) উপজেলার জামদই গ্রামের গোলাম মোস্তফার ছেলে। সে এবারে জামদই গতিউল্লা আলিম মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল। দুর্ঘটনায় একই এলাকার ফাহিম হোসেন (২২) আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী বিউটি রানী বলেন, চাল বোঝাই একটি ট্রাক গোডাউনে যাওয়ার জন্য মোড় ঘুরছিল। এ সময় প্রসাদপুর বাজারের দিক থেকে আসা দ্রুত গতির একটি মোটরসাইকেল ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে দুই তরুণ আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষনা করেন।

নিহত রিয়াদের ভাই রেহাম উদ্দিন বলেন, ‘ভাই রিয়াদ হোসেন মোটরসাইকেল নিয়ে কী কাজে প্রসাদপুর বাজারে এসেছিল বলতে পারছি না। দুর্ঘটনার সংবাদ পেয়ে হাসপাতালে এসে ভাইয়ের মরদেহ পেয়েছি।’

জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে নিহত রিয়াদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দাখিল পরীক্ষার্থী নিহত

আপডেট সময় : ০১:৪৭:২৪ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫