রাঙ্গামাটির পাহাড়ে বৈসাবী উৎসবের আনুষ্ঠানিকতা শুরু
- আপডেট সময় : ০৬:৫৭:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫ ৩১৫ বার পড়া হয়েছে

রাঙ্গামাটির পাহাড়ে বৈসাবী উৎসবের আনুষ্ঠানিকতা শুরু
পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের প্রধান সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহু এ উৎসবকে ঘিরে রাঙ্গামাটিতে ৭ দিনব্যাপী মেলার উদ্বোধন করা হয়েছে।
উৎসবকে ঘিরে বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকাল ৪সাড়ে টায় রাঙ্গামাটি জেলা পরিষদ ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে, রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন, পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডে চেয়ারম্যান মেজর জেনারেল (অব) অনুপ কুমার চাকমা।

রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদারের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন।
৩ এপ্রিল থেকে এই মেলা চলবে আগামী ৯ এপ্রিল পর্যন্ত। মেলায় পাহাড়ি জনগোষ্ঠীর নানা খাবার, ঐতিহ্যবাহী বস্ত্র ও হস্ত শিল্প সামগ্রী ১৮০টি স্টলে বসাসো হয়েছে। আগামী ১২, ১৩ এবং ১৪ এপ্রিল এই তিন দিন ব্যাপী মুল উৎসব পালন করা হয়। এপ্রিল মাসের ১৫ তারিখ পর্যন্ত বিভিন্ন সংগঠন নানা কর্মসুচী পালন করবে বলে জানা গেছে।



















