ঢাকা ০৮:০২ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বাধীনতা-সার্বভৌমত্ব সংকটে জিয়ার পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে- সংসদের হুইপ দুলু গত ১৭ বছরে দুর্বিত্তায়নের রাজনীতি রাষ্ট্রের অবসান, সন্ত্রাসী অপরাধী চক্র নির্মূল হবে- স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় এক যুবদলকর্মী নিহত, আহত ১

এম এম মামুন:
  • আপডেট সময় : ০১:০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫ ২৭১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় এক যুবদলকর্মী নিহত, আহত ১

রাজশাহীতে মতবিনিময় সভা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক যুবদলকর্মী নিহত হয়েছে। আহত হয়েছেন সাথে আরেক যুবদলকর্মী। সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় পবা উপজেলার রামচন্দ্রপুর বাজার এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহত যুবদলকর্মী জেলার দুর্গাপুরের হাড়িয়াপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে শাহজাহান আলী (৪৫)। এ ঘটনায় আরও একজন যুবদলকর্মী ও আমগাছী গ্রামের মসলেম উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৪৬) আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, যুবদলকর্মী শফিকুল ইসলাম ও শাজাহান আলী একই মোটরসাইকেলে নিয়ে রাজশাহী নগরীর তেরোখাদিয়া জেলা যুবদলের মতবিনিময় সভায় যোগ দিতে আসেন। সভা শেষে সন্ধ্যার দিকে তারা একই মোটরসাইকেলের চড়ে বাড়ি ফিরছিলেন। তাদের মোটরসাইকেলটি জেলার পবা উপজেলার রামচন্দ্রপুর বাজারে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক চাপা দেয়। এতে শাহজাহান ও শফিকুল দুজনে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসারত অবস্থায় রাত সাড়ে দশটার দিকে শাজাহান আলী মারা যান। আহত শফিকুল ইসলামকে রামেক হাসপাতালের অর্থপেডিক ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।

দুর্গাপুরের ঝালুকা ইউনিয়ন যুবদলের সভাপতি মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা বেশকিছু নেতাকর্মী রাজশাহী নগরীতে এসেছিলাম জেলা যুবদলের মতবিনয় সভায় যোগ দিতে। সভা শেষে ফেরার পথে শাহজাহান ও শফিকুল দুর্ঘটনার শাহজাহান আলী মারা যান। আহত শফিকুল ইসলাম রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় এক যুবদলকর্মী নিহত, আহত ১

আপডেট সময় : ০১:০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫