ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্যান্সার আক্রান্ত নারীকে ধ র্ষ ণ চেষ্টার মামলার পলাতক আসামি ঢাকায় আটক প্রথমবারের মতো রাণীনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মান্দায় খালে গোসলের সময় পানিতে পড়ে বৃদ্ধের মৃত্যু জাতীয় পল্লী উন্নয়ন দিবসে বাগাতিপাড়ায় ৩০ লাখ টাকার বেশি ঋণের চেক বিতরণ বাগাতিপাড়ায় একদিনে আওয়ামী লীগের সাবেক তিন নেতা আটক রাণীনগরে এক মঞ্চে সাত কর্মসূচির উদ্বোধন ও বিভিন্ন উপকরণ বিতরণ লালপুরে নানাবাড়ির পানি নিষ্কাশনের ডোবায় পড়ে শিশু রাফসান’র মৃত্যু রাজশাহীতে কলাবাগান থেকে তিন বস্তা গাঁজা উদ্ধার; জড়িতদের শনাক্তে অভিযান চলছে সিংড়ায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে শ্লী/ল/তা/হা/নি/র চেষ্টা, গণ-ধো’লা’ইয়ের পর অটোরিকশাচালককে পুলিশে সোপর্দ

পোষ্য কোটা বাতিলের দাবিতে রাবির প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০২:০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫ ২১৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পোষ্য কোটা বাতিলের দাবিতে রাবির প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় কেবল সহায়ক ও সাধারণ কর্মচারীদের সন্তানদের জন্য বরাদ্দ ১ শতাংশ কোটা বাতিলের দাবিতে প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনে তালা লাগিয়ে দেন শিক্ষার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় কেবল সহায়ক ও সাধারণ কর্মচারীদের সন্তানদের জন্য বরাদ্দ ১ শতাংশ কোটা বাতিলের দাবিতে প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনে তালা লাগিয়ে দেন শিক্ষার্থীরা।

এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা ‘পোষ্য কোটা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘পোষ্য কোটার বিরুদ্ধে, আগুন জ্বালো একসাথে’সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের অর্ধশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় শিক্ষক ও কর্মকর্তাদের জন্য পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিল করে শুধু সহায়ক ও সাধারণ কর্মচারীদের সন্তানদের জন্য ১ শতাংশ কোটা রেখে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে রাত ৮টায় আন্দোলনকারীরা সংবাদ সম্মেলন করে সকাল ১০টায় প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন।

এ বিষয়ে পোষ্য কোটাবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়কারী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার বলেন, গতকাল প্রশাসন নতুন সিদ্ধান্ত জানায়। পরে উপাচার্য ফেসবুকে পোস্ট দিয়ে বলেন, এর পরিপ্রেক্ষিতে প্রতিবাদ করলে তা হবে অন্যায় দাবি। আমরা তো ভর্তি পরীক্ষা দিয়েই আসতে চাই। কিন্তু আপনারা ভর্তি পরীক্ষার আগেই সিট রিজার্ভ করছেন। আমার প্রশ্ন, তাহলে অন্যায় দাবি কোনটা? অবিলম্বে পোষ্য কোটা বাতিল করে মেধাবীদের মুক্তি দিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষার্থী কামরুল ইসলাম সজীব বলেন, আমাদের জুলাইয়ের মূল ম্যান্ডেট ছিল কোটা বাতিল। পরবর্তী সময়ে সরকারের বল প্রয়োগে তাদেরই পতন হয়েছে। এরপরই নতুন প্রশাসন ন্যায্যতার ভিত্তিতে চেয়ারে বসেছে। কিন্তু চার মাস পেরোতেই আমরা আশাহত হয়েছি। আমাদের আবার কোটার বিরুদ্ধে স্লোগান দিতে হচ্ছে। তাতে আমরা মানসিকভাবে বিপর্যস্ত। আমাদের দাবি, আজকের মধ্যেই পোষ্য কোটা সম্পূর্ণভাবে বাতিল করে নতুন সিদ্ধান্ত আসতে হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের সব স্টেক হোল্ডারের সঙ্গে কথা বলে শুধু এ বছরের জন্য ১ শতাংশ কোটা বহাল রেখেছি। এর পরিমাণ ভবিষ্যতে বাড়ার সম্ভাবনা নেই বরং এটাও বন্ধ হয়ে যেতে পারে। এ ছাড়া মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কোটা রয়েছে। এমন সিদ্ধান্তের পরও শিক্ষার্থীরা পোষ্য কোটার বিরুদ্ধে কেন দাবি তুলছে, তা আমার বোধগম্য নয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পোষ্য কোটা বাতিলের দাবিতে রাবির প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ

আপডেট সময় : ০২:০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫