ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার রাজশাহীতে ৮ কেজি হেরোইনসহ ভাই-বোন গ্রেপ্তার আগামী ইউপি নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে- হুইপ দুলু জাতীয় পর্যায়ের জুডো প্রতিযোগিতায় বাউয়েট শিক্ষার্থীর জোড়া ব্রোঞ্জ পদক ঈশ্বরদীতে আবাসিক ভবনে মদ তৈরির অভিযোগে গ্রেপ্তার ২ পুঠিয়ায় লটারির মাধ্যমে অস্থায়ী নারী কর্মী নিয়োগ বাংলাদেশের একমাত্র সন্ত্রাসী দল আওয়ামী লীগ- নাটোরে হুইপ দুলু পঞ্চগড়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ২৫ জন

রাজশাহীতে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০২:৪২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ ৩২৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫

রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষার্থীদের পাসের হার ৮১ দশমিক ২৪ শতাংশ। এর মধ্যে ছাত্রদের পাসের হার ৭৬ শতাংশ আর ছাত্রীদের পাসের হার ৮৭ শতাংশ। মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. অলীউল আলম তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এবারের ফল ঘোষণা করেন।

ঘোষিত ফল অনুযায়ী, এবার বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৩৯ হাজার ১৯৩ জন। এর মধ্যে ১ লাখ ৩৭ হাজার ১৮৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং ১ লাখ ১১ হাজার ৪৪৮ জন পাস করেন। এবার ২৪ হাজার ৯০২ জন জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে ছাত্র ১০ হাজার ৩০৫ জন। আর জিপিএ-৫ পাওয়া ছাত্রী ১৪ হাজার ৫৯৭ জন।

গত বছর রাজশাহী বোর্ডে পাসের হার ছিল ৭৮ দশমিক ৪৬ শতাংশ। এবার পাসের হার বেড়েছে। এ ছাড়া গতবারের তুলনায় দ্বিগুণের বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন এবার। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ১১ হাজার ২৫৮ জন। অথচ গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল এবারের চেয়ে বেশি।

চেয়ারম্যান অধ্যাপক ড. অলীউল আলম জানান, এ বছর রাজশাহী বিভাগের আটটি জেলায় মোট কলেজের সংখ্যা ছিল ৭৪১। এর মধ্যে ১২টি কলেজের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। আর ৩৫টি কলেজের শতভাগ পরীক্ষার্থী পাস করেছেন। যেসব কলেজের কোনো শিক্ষার্থী পাস করেননি, সেসব কলেজের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

October 15, 2024
রাজশাহীতে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫
বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫

আপডেট সময় : ০২:৪২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪