ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ২২৮ প্রাথমিক শিক্ষার্থীর মধ্যে টিফিন বাটি বিতরণ রাণীশংকৈলে নারী ও কন্যাশিশুর সুরক্ষায় র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ বাগাতিপাড়ায় পাওয়ার টিলারের বকেয়া আদায়ে মাইকিং করে ‘হালখাতা’ লালপুরে ২০০ গ্রাম গাঁজাসহ দুইজন আটক, একজনের বিরুদ্ধে একাধিক মামলা চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে নারীর মৃত্যু, উপসর্গ নিয়ে শিশুরও মৃত্যু রাজশাহীতে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বিষয়ক আলোচনা সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খাল থেকে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বাগাতিপাড়ায় বাউয়েটে ২৭তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে জমি নিয়ে বিরোধ, হয়রানি ও জবরদখলের চেষ্টার অভিযোগ মিরপুর-১০ নম্বরে ফুটপাত উচ্ছেদ ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের ৩ গাড়িতে আগুন

রাজশাহী বিভাগের ১২ কলেজের সবাই অকৃতকার্য

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০২:৩৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ ৩০৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী বিভাগের ১২ কলেজের সবাই অকৃতকার্য

রাজশাহী বিভাগে এইচএসসি পরীক্ষায় ১২টি কলেজের কেউ পাস করেননি। এই ১২ কলেজে মোট পরীক্ষার্থী ছিলেন ৪৬ জন। তাঁদের সবাই ফেল করেছেন। মঙ্গলবার (১৫ অক্টোবর) রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে। এবার শতভাগ ফেল করা কলেজ গুলো হচ্ছে, রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডুমালা গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ, চাঁপাইনবাবগঞ্জ সদরের চকঝগড়ু হাইস্কুল অ্যান্ড কলেজ, শফিউর রহমান আইডিয়াল কলেজ, বগুড়ার সারিয়াকান্দির নিজবলাইল ইংলিশ কলেজ, গাবতলীর বাগবাড়ী মহিলা কলেজ, নাটোরের গুরুদাসপুরের দুর্গাপুর স্কুল অ্যান্ড কলেজ, নাটোর সদরের বেগম খালেদা জিয়া কলেজ, নাটোরের নলডাঙ্গার সারকুতিয়া স্কুল অ্যান্ড কলেজ, বাগাতিপাড়ার তমালতলা মহিলা কলেজ, নওগাঁর মান্দার চককামদেব আদর্শ কলেজ, সিরাজগঞ্জ সদরের ছঙ্গাছা মহিলা কলেজ ও ছতলানতলী মোরগ্রাম টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ।

এর মধ্যে সর্বোচ্চ ১৬ জন শিক্ষার্থী ছিলেন বগুড়ার সারিয়াকান্দির নিজবলাইল ইংলিশ কলেজে। সাতজন শিক্ষার্থী ছিলেন বাগবাড়ী মহিলা কলেজে। অন্য কলেজ গুলোর মধ্যে একটিতে ছয়জন, একটিতে চারজন, পাঁচটিতে দুজন করে এবং তিনটি কলেজে একজন করে পরীক্ষার্থী ছিলেন।
শতভাগ ফেল করা এসব কলেজের ব্যাপারে জানতে চাইলে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আরিফুল ইসলাম বলেন, ‘এদের বিরুদ্ধে আমরা কোনো ব্যবস্থা নিতে পারি না। শুধু তালিকাটা আমরা শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে পাঠাতে পারি। তারা ব্যবস্থা নিতে পারে।’

আগের বছর গুলোতে শতভাগ ফেল করা শিক্ষা প্রতিষ্ঠান গুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এটা এখন বলতে পারব না। দেখে বলতে হবে।’

মঙ্গলবার প্রকাশিত ফলাফলে রাজশাহী বোর্ডে ৮১ দশমিক ২৪ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন। এ বছর বিভাগের আট জেলার ৭৪১টি কলেজের পরীক্ষার্থীরা ২০৩টি কেন্দ্রে পরীক্ষায় বসেন। এবার রাজশাহী বোর্ডের ৩৫টি কলেজের শতভাগ পরীক্ষার্থী পাস করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী বিভাগের ১২ কলেজের সবাই অকৃতকার্য

আপডেট সময় : ০২:৩৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪