ঢাকা ১১:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার রাজশাহীতে ৮ কেজি হেরোইনসহ ভাই-বোন গ্রেপ্তার আগামী ইউপি নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে- হুইপ দুলু জাতীয় পর্যায়ের জুডো প্রতিযোগিতায় বাউয়েট শিক্ষার্থীর জোড়া ব্রোঞ্জ পদক ঈশ্বরদীতে আবাসিক ভবনে মদ তৈরির অভিযোগে গ্রেপ্তার ২ পুঠিয়ায় লটারির মাধ্যমে অস্থায়ী নারী কর্মী নিয়োগ বাংলাদেশের একমাত্র সন্ত্রাসী দল আওয়ামী লীগ- নাটোরে হুইপ দুলু পঞ্চগড়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ২৫ জন

উত্তরা গণভবন ও রাণীভবানী রাজবাড়ি পরিদর্শন সাময়িক বন্ধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২ ২৮৮ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উত্তরা গণভবন ও রাণীভবানী রাজবাড়ি পরিদর্শন সাময়িক বন্ধ

নাটোর প্রতিনিধি
নাটোরের উত্তরা গণভবন এবং রাণীভবানী রাজবাড়ি দর্শনার্থীদের জন্যে প্রবেশ সাময়িক বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ২৬ ও ২৭ ফেব্রুয়ারি শনিবার ও রোববার এই দুদিন দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে।

নাটোরে পঞ্চম বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলা আয়োজন উপলক্ষে জেলা প্রশাসন বুধবার এই ঘোষণা দিয়েছে। ২৭ ফেব্রুয়ারি বিকেলে নাটোরের উত্তরা গণভবনে পঞ্চম বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের ত্রিপুরা রাজ্য সরকারের উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্ম। এছাড়া ত্রিপুরা, বিহার ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আরো তিন মন্ত্রী, রাজশাহী সিটি কপোর্রেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ভারতের হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন। অতিথিবৃন্দ উত্তরা গণভবনে বঙ্গবন্ধুর উপরে একটি আলোকচিত্র প্রদর্শনী উপভোগ করবেন। একই সাথে তারা রাণীভবানী রাজবাড়ি পরিদর্শন করবেন।

জেলা প্রশাসক এবং উত্তরা গণভবন সার্বিক ব্যবস্থাপনা কমিটির সভাপতি শামীম আহমেদ জানান, নাটোরের উত্তরা গণভবনে পঞ্চম বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলার আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। ভারতের তিনটি রাজ্য সরকারের মন্ত্রী পরিষদ সদস্যসহ গুরুত্বপূর্ণ বিদেশী এবং দেশী অতিথিবৃন্দের পরিদর্শন এবং অনুষ্ঠানে অংশগ্রহন নির্বিঘ্ন এবং সম্মানীত অতিথিবৃন্দের নিরাপত্তা নিশ্চিত করতে নাটোরের এই দুইটি দর্শনীয় স্থানে দুইদিনের জন্যে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

February 23, 2022

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

উত্তরা গণভবন ও রাণীভবানী রাজবাড়ি পরিদর্শন সাময়িক বন্ধ

আপডেট সময় : ১০:২২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২