ঢাকা ১২:১৭ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৫ বছরেও নিজস্ব ভবন পায়নি পুঠিয়া পৌরসভা, ভাড়া ভবনেই চলছে কার্যক্রম অযত্ন-অবহেলায় হারিয়ে যাচ্ছে রাজশাহীর ঐতিহ্যবাহী ঢোপকল আনোয়ারায় কেইপিজেডের বৃষ্টির ঢলে মেরিন একাডেমি সড়ক বিচ্ছিন্ন, তলিয়ে গেছে সিইউএফএল সড়ক তিন দিনের টানা বর্ষণে পানিতে ভাসছে চট্টগ্রাম, জনজীবন বিপর্যস্ত বাগাতিপাড়ায় খালের মাটি নিয়ে বিএনপির দুই নেতার দ্বন্দ্ব, মারধরের অভিযোগ বাগাতিপাড়ায় সাড়ে ২৪ লাখ টাকার ড্রেন প্রকল্প নিয়ে প্রশ্ন, সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা ক্যান্সার আক্রান্ত নারীকে ধ র্ষ ণ চেষ্টার মামলার পলাতক আসামি ঢাকায় আটক প্রথমবারের মতো রাণীনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মান্দায় খালে গোসলের সময় পানিতে পড়ে বৃদ্ধের মৃত্যু

রাজশাহীতে পদ্মা নদীতে নিখোঁজ ৪ শ্রমিকের মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৭:৩৪:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪ ৩২১ বার পড়া হয়েছে

collected picture

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে পদ্মা নদীতে নিখোঁজ ৪ শ্রমিকের মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন

রাজশাহীর পদ্মা নদীতে নৌকা ডুবে নিখোঁজ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার রাতে ও আজ মঙ্গলবার ভোরে ঘটনাস্থল থেকে দুই কিলোমিটারের বেশি দূরে খানপুর গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এর আগে গত রোববার সন্ধ্যা সাড়ে ৭ টার সময় শহরের ওপারে চর মাজারদিয়াড়সংলগ্ন পদ্মা নদীতে এ নৌকাডুবির দুর্ঘটনা ঘটে। পরদিন ভোরে উদ্ধার অভিযানে নামে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এই চারজন হলেন পবা উপজেলার চর মাজারদিয়াড় গ্রামের এনামুল হকের ছেলে মোহাম্মদ রাজু (২২), খলিলের ছেলে মোহাম্মদ আলী (৩৮), এন্তাজুল হকের ছেলে মো. সবুজ (২০) ও আবুল কালামের ছেলে মো. ফারুক (১৯)। তাদের মধ্যে প্রথম দুজনকে গতকাল রাত ১০টার দিকে পদ্মা নদীঘেঁষা সীমান্তবর্তী খানপুর গ্রামের নদী থেকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করেন। আজ ভোরে একই জায়গা থেকে অপর দুজনকে উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোরে নৌকায় করে ১৬ জন শ্রমিক পদ্মার চরে কাজে গিয়েছিলেন। কাজ শেষে সন্ধ্যায় তারা একটি ডিঙিনৌকায় বাড়িতে ফিরছিলেন। চর মাজারদিয়াড় ঘেঁষে যাওয়া পদ্মা নদীর তীরে এসে নৌকাটি ডুবে যায়। এ সময় ১২জন শ্রমিক সাঁতার কেটে পাড়ে ওঠেন। বাকি চারজন সাঁতার জানতেন না, তারা তলিয়ে যান। তখন সঙ্গে থাকা অন্য শ্রমিকেরা অনেক চেষ্টা করেও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করতে পারেননি। পরে বিষয়টি রাজশাহী সদর ফায়ার সার্ভিসকে জানানো হয়। তবে ফায়ার সার্ভিস রাতের দিকে পদ্মা নদী পার হয়ে ঘটনাস্থলে যেতে পারেনি। পরে গত সোমনার সকাল সাড়ে ৬টার দিকে তারা উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু প্রচণ্ড স্রোতের কারণে বেলা ১১টার দিকে উদ্ধার অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিস।

পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, সোমবার রাতে ও মঙ্গলবার ভোরে নিখোঁজ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে তাঁদের জানাজা সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসন থেকে তাঁদের পরিবারকে সহায়তা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে পদ্মা নদীতে নিখোঁজ ৪ শ্রমিকের মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন

আপডেট সময় : ০৭:৩৪:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪