ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় বিশ্ব জনসংখ্যা দিবসে শ্রেষ্ঠদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান লালপুরে পৃথক মামলায় সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার লালপুরে ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজশাহী চিড়িয়াখানাকে আধুনিকায়ন করে নতুনভাবে সাজানো হবে- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সাপাহারে জলাবদ্ধতায় জনদুর্ভোগ, ক্ষতিগ্রস্ত অসহায় নারীর বসতবাড়ি বাগাতিপাড়ায় ১২ দিন ধরে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী যুবক, সন্ধান চেয়ে পরিবারের আকুতি চিকিৎসকের অবহেলার অভিযোগে নাটোরে মা ও শিশু সদনে ভাঙচুর, নবজাতকের মৃত্যু গোদাগাড়ীতে সজিনা গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু রাজশাহীতে কি’শোরী ধ র্ষ ণ মামলায় ধর্মযাজক বেকসুর খালাস সাপাহারে অবৈধ ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার

দেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের লক্ষ্যে অবিরাম সংগ্রাম করছে শিক্ষার্থীরা- বিএনপির নেতা নওশাদ জমির

উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:০২:১৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪ ২৫৬ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের লক্ষ্যে অবিরাম সংগ্রাম করছে শিক্ষার্থীরা- বিএনপির নেতা নওশাদ জমির

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির বলেন, স্বৈরাচারী হাসিনা সরকারবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের অংশগ্রহণে আমাদের অভিভূত করেছে। তারা ছাত্র আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন, রাস্তায় নেমে কাজ করেছেন, এবং দেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের লক্ষ্যে অবিরাম সংগ্রাম করছেন।

শনিবার (৩১ আগস্ট) বিকেলে জেলার সদর উপজেলায় নতুন চাকলা হাট উচ্চ বিদ্যালয় মাঠে ৫টি ইউনিয়ন মিলে অনুষ্ঠিত বিএনপি নেতাকর্মীদের সাথে কর্মি সভায় তিনি এসব কথা বলেন। এ সময় চাকলা হাট ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজির হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক, মোঃ জাহিরুল ইসলাম (কাচ্চু) , সদর উপজেলা বিএনপির আহ্বায়ক, মোঃ আলহাজ্ব আনোয়ার হোসেন, সাবেক চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ প্রধান, কামাত কাজলদিঘি ইউনিয়ন বিএনপির সভাপতি, রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক, আমিনার রহমান, সহ

যুবদল, ছাত্রদল, মহিলা দল, তাতীদলসহ ১ নং অমর খানা ইউনিয়ন ২ নং হাফিজাবাদ, ৪নং কামাদ কাজল দিঘি ৫নং চাকলা হাট ৭নং হাড়িভাসা ইউনিয়নের অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাটি সাধারণ মানুষের সমাগমে যেন জনসমুদ্রে পরিণত হয়। নওশাদ জমির আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই মেধাবী নেতাকে উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি দাবি করেন যে, এই আন্দোলনে সংশ্লিষ্ট নারী শিক্ষার্থীদেরও অন্তর্ভুক্ত করা উচিত, যা অন্তর্বর্তীকালীন সরকারকে আরও গতিশীল করে তুলবে। তিনি আরও বলেন, বিএনপি এখনো সরকার গঠন করেনি, কিন্তু চাঁদাবাজির অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। দেশের সাধারণ মানুষকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপির কোনো নেতা-কর্মী যদি চাঁদাবাজি, দখল, বা জুলুমের সাথে জড়িয়ে পড়ে, তাহলে তাদের দল থেকে বহিষ্কার করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের লক্ষ্যে অবিরাম সংগ্রাম করছে শিক্ষার্থীরা- বিএনপির নেতা নওশাদ জমির

আপডেট সময় : ০৩:০২:১৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪