ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার রাজশাহীতে ৮ কেজি হেরোইনসহ ভাই-বোন গ্রেপ্তার আগামী ইউপি নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে- হুইপ দুলু জাতীয় পর্যায়ের জুডো প্রতিযোগিতায় বাউয়েট শিক্ষার্থীর জোড়া ব্রোঞ্জ পদক ঈশ্বরদীতে আবাসিক ভবনে মদ তৈরির অভিযোগে গ্রেপ্তার ২ পুঠিয়ায় লটারির মাধ্যমে অস্থায়ী নারী কর্মী নিয়োগ বাংলাদেশের একমাত্র সন্ত্রাসী দল আওয়ামী লীগ- নাটোরে হুইপ দুলু পঞ্চগড়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ২৫ জন

মান্দায় হত্যা মামলায় নিরীহদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০১:৩২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ ২৬২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় হত্যা মামলায় নিরীহদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

নওগাঁর মান্দায় চায়ের দোকান নিয়ে বিরোধকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের শিকার হন সাদিকুল ইসলাম ছোটন (২৩) নামের এক যুবক। প্রকাশ্য দিবালোকের এ ঘটনায় অভিযুক্ত সাগর মণ্ডলের বিরুদ্ধে মান্দা থানায় মামলা করেন নিহত ছোটনের বাবা আব্দুর রাজ্জাক। এ মামলার ১৪ দিন পর বাদি আব্দুর রাজ্জাক নওগাঁ আদালতে আরেকটি মামলা দায়ের করেন। এ মামলায় আসামি সাগর মণ্ডলসহ আরও ৫ব্যক্তিকে আসামি করা হয়। আদালতের মামলায় ঘটনার সঙ্গে জড়িত নন এমন ব্যক্তিদের আসামি করায় স্থানীয় বাসিন্দাদের মাঝে চরম ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

নিহত সাদিকুল ইসলাম ছোটন নওগাঁর মান্দা উপজেলার বাদলঘাটা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। গ্রামের তিন মাথার মোড়ে চায়ের দোকান নিয়ে বিরোধকে কেন্দ্র করে গত ১২ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছোটনকে পিটিয়ে জখম করে একই গ্রামের সাগর মণ্ডল।
আহত ছোটনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ এপ্রিল মারা যান ছোটন। অভিযুক্ত সাগর মণ্ডল একই গ্রামের হজরতুল্লাহ মণ্ডলের ছেলে।

এ হত্যাকাণ্ডের ঘটনায় নিরিহ গ্রামবাসিকে জড়িত করার প্রতিবাদে বৃহস্পতিবার (২৭ জুন ) দুপুরে মান্দা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাদলঘাটা গ্রামের লোকজন। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাদলঘাটা গ্রামের বাসিন্দা ও মান্দা সদর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুর রশিদ।
সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদ বলেন, বাদলঘাটা গ্রামের তিন মাথার মোড়ে ছোটনকে পিটিয়ে জখম করে সাগর মণ্ডল। এসময় সেখানে একশ’র বেশি লোকজন উপস্থিত ছিল। পরবর্তীকে ছোটন মারা গেলে সাগর মণ্ডলের বিরুদ্ধে মামলা করা হয়।
তিনি অভিযোগ করে বলেন, এ ঘটনার ১৪দিন পর গ্রামের একটি কুচক্রি মহলের ইন্ধনে নিহত ছোটনের বাবা আব্দুর রাজ্জাক নওগাঁ আদালতে গ্রামের ৫জন নিরিহ ব্যক্তির বিরুদ্ধে আরেকটি মামলা করেন।

যাদের এ মামলায় জড়িত করার পাঁয়তারা করা হচ্ছে তারা কেউই ঘটনাস্থলে ছিল না কিংবা অভিযুক্ত সাগর মণ্ডলের পরিবারের সদস্যও নয়। এ ঘটনার সঙ্গে নিরিহ লোকজনকে জড়িয়ে হয়রানী করা না হয় এ জন্য তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেললে বাদলঘাটা গ্রামের আনোয়ার হোসেন, আলাউদ্দিন সরদার, মাইনুল ইসলাম, আতিকুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

June 27, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় হত্যা মামলায় নিরীহদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০১:৩২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪