ঢাকা ০৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার রাজশাহীতে ৮ কেজি হেরোইনসহ ভাই-বোন গ্রেপ্তার আগামী ইউপি নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে- হুইপ দুলু জাতীয় পর্যায়ের জুডো প্রতিযোগিতায় বাউয়েট শিক্ষার্থীর জোড়া ব্রোঞ্জ পদক ঈশ্বরদীতে আবাসিক ভবনে মদ তৈরির অভিযোগে গ্রেপ্তার ২ পুঠিয়ায় লটারির মাধ্যমে অস্থায়ী নারী কর্মী নিয়োগ বাংলাদেশের একমাত্র সন্ত্রাসী দল আওয়ামী লীগ- নাটোরে হুইপ দুলু পঞ্চগড়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ২৫ জন

শেরপুর পৌরসভার ১১৩ কোটি টাকার বাজেট ঘোষণা

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১২:৩৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ ৯২৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুর পৌরসভার ১১৩ কোটি টাকার বাজেট ঘোষণা

শেরপুরের পৌরসভার ২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে শেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ১১৩ কোটি টাকার এই বাজেট ঘোষণা করা হয়। পৌর মেয়র আলহাজ গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রস্তাবিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংস্থাপন ও অর্থ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর মোঃ নাছিরুল আহমদ নাহিদ। অনুষ্ঠানে প্রস্তাবিত বাজেট বক্তব্য দেন, মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।

এসময় তিনি ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য ১১২ কোটি ৮১ লাখ ৯ হাজার ৬১৬ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন। তন্মধ্যে রাজস্ব আয় ধরা হয়েছে ১৯ কোটি ৪০ লক্ষ ৬৮ হাজার ৪৬৩ টাকা। উন্নয়ন তহবিলের আয় (সরকার প্রদত্ত থোক ও বিশেষ বরাদ্দ, রাজস্ব উদ্বৃত্ত, অন্যান্য) ধরা হয়েছে ৭৮ কোটি ৪৬ লক্ষ ৪৫ হাজার ৪১২ টাকা। মূলধন হিসাব থেকে আয় (অবচয় তহবিল,আনুতোষিক তহবিল,ঠিকাদারের জামানত) ধরা হয়েছে ১৪ কোটি ৯৩ লক্ষ ৯৫ হাজার ৭৬৭ টাকা।

পরে হিসাবরক্ষণ কর্মকর্তা হাছান মাহমুদ সেলিম আলম বাজেটের বিস্তারিত আয় ব্যয়ের খাত‌উয়ারী হিসাব পাঠ করেন।তিনি আরও জানান, এছাড়াও ৯ কোটি টাকা ব্যয় করে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আবাসিক ভবনের নির্মাণ কাজ শুরুর প্রক্রিয়াদিন। অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন প্রকল্পে আগামী অর্থ বছরে ২০ কোটি টাকা প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শহরের নবীনগরে ২ কোটি টাকা ব্যয়ে নতুন একটি কাঁচা বাজার নির্ধারণের কাজ সমাপ্তির পথে। পৌরসভার নিজস্ব জায়গায় (জেলা কারাগারের পাশে) ৮.৬২ কোটি টাকায় আধুনিক কসাইখানা নির্মাণের কাজ শুরুর পর্যায়ে রয়েছে। এই ৩৯.৬২ কোটি টাকার হিসাব প্রস্তাবিত বাজেটে ধরা হয়নাই। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন মেয়র লিটন। এছাড়াও পৌরসভার উন্নয়নে বিভিন্ন প্রস্তাব লিপিবদ্ধ ও তা বাস্তবায়নের চেষ্টা করবেন বলে জানান তিনি।

পরিশেষে পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন জানান, আমাদের পৌরসভার কর্মকাণ্ড সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই শেরপুরের কৃতি সন্তান নবনিযুক্ত সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ জামান কে। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন শেরপুরের কৃতি সন্তান ওয়াকার উজ জামান কে সেনা প্রধান হিসেবে নিযুক্ত করায়, পৌরসভার উন্নয়ন কাজের জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ বিশেষ করে শেরপুর সদর-১আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ছানুয়ার হোসেন ছানু, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির রুমান, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগ,থানা ও শহর আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, টিএলসিসি সদস্যবৃন্দ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, স্বাস্থ্য বিভাগ,সমাজ সেবা অধিদপ্তর, এলজিইডি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, পিডিব সহ জেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারিরা।অনুষ্ঠানে সকল প্যানেল মেয়র, কাউন্সিলর, শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

June 27, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুর পৌরসভার ১১৩ কোটি টাকার বাজেট ঘোষণা

আপডেট সময় : ১২:৩৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪