ঢাকা ০২:৩১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু, ১ লাখ ৩৬ হাজার শিশুকে টিকা দেওয়া হবে রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী দলের ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন লালপুরে প্রধান শিক্ষকের দুর্নীতির অভিযোগে মানববন্ধন মান্দায় পেট্রোল সংকটে মহাসড়ক অবরোধ, তিন চালকের বিরুদ্ধে মামলা গোদাগাড়ীতে কু’কু’রের উপদ্রব: জলাতঙ্ক রোধে জরুরি ভ্যাকসিনের দাবিতে দুই মন্ত্রণালয়ে আবেদন রামেকে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১০ রাজশাহী চেম্বারের সভাপতি নির্বাচিত হাসেন আলী আইসিইউ না পেয়ে শিশুর মৃ/ত্যু, একদিন পরই ফোন-‘এখন আর লাগবে না, গৌরি নেই’ ভাঙা মন্দিরে জ্ঞানের প্রদীপ: এগিয়ে চলেছে চন্দনা রাণীর পাঠশালা রাণীশংকৈলে নির্মাণাধীন ভবনে দুর্ঘটনা: সেফটি ট্যাংকে পড়ে যুবকের মৃত্যু

দুর্নীতির বাইরে সাংবাদিক নেই, এমপির বক্তব্যে ক্ষুদ্ধ সাংবাদিক মহল!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৯:৩০ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪ ২৫৬ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুর্নীতির বাইরে সাংবাদিক নেই, এমপির বক্তব্যে ক্ষুদ্ধ সাংবাদিক মহল!

নাটোর প্রতিনিধিঃ
নাটোরের বড়াইগ্রামে দুর্নীতির বাইরে আছেন এমন সাংবাদিক দেখতে পাননা এমপি সিদ্দিকুর রহমান পাটোয়ারী। বড়াইগ্রামে কর্মরত সাংবাদিকদের উদ্দেশ্যে এমন বক্তব্য দেয়ায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয় সাংবাদিক মহল। শনিবার বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রামের বনপাড়ায় একটি প্রেসক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানেই এমপি সিদ্দিকুর রহমান পাটোয়ারী এমন মন্তব্য করেন। পরে তার দেয়া এমন মন্তব্যে একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে স্থানীয় সাংবাদিক সহ জেলায় কর্মরত সাংবাদিক ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়ে এমপি মহোদয়ের কাছে গঠনমুলক ও দায়িত্শীল বক্তব্য প্রত্যাশা করেছেন। এদিকে সাংবাদিকদের বিরুদ্ধে এমপি সিদ্দিক পাটোয়ারীর বক্তব্যের প্রতিবাদে বড়াইগ্রামের সকল সাংবাদিক আজ রোববার মানববন্ধন করার ঘোষনা দিয়েছে।

এমপি সিদ্দিকুর রহমান পাটোয়ারী সাংবাদিকদের ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বলেছেন, উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মিটিংয়ে সাংবাদিক হিসেবে যখন আমি একজনের নাম দিতে চাই,তখন খুজেও তখন এক সাইফুল ভাই ছাড়া একজনকেও দেখতে পাই না যাদের ভেতর দুর্নীতি নাই। যারা দুর্নীতির বাইরে আছেন প্রকৃত সাংবাদিক এমন কাউকে দেখতে পাই না। কতিপয় সাংবাদিকদের পুকুর খনন বা মাটি বহনের কাছে বেশী দেখা যায়। সাংবাদিকদের অনুষ্ঠানে এমন বক্তব্য প্রদান করলেও অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের কেউ এর প্রতিবাদ জানাননি। পরে ওই বক্তব্যের ভিডিও ক্লিপ ফেসবুকে ছড়িয়ে পড়লে সাংবাদিকরা ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানান।

এপ্রসংঙ্গে বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের মু.অহিদুল হক এমপির প্রতি শ্রদ্ধা রেখে বলেন, পুকুর খননের টাকা বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের কোনো সদস্যের পকেটে ঢোকেনি। মাটি কেটে যখন বিক্রি করা হয়েছে তখন একমাত্র আমরাই সেটার বিরুদ্ধে নিউজ করেছি। এভাবে ঢালাও কাউকে দোষারোপ করা ঠিক না। এমপি মহোদয়ের এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
নাটোর প্রেসক্লাবের সাধারন সম্পাদক নাজমুল হাসান বলেন, সাংবাদিক প্রসংঙ্গে সংসদ সদস্যের এমন বক্তব্যে সাংবাদিকের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। এমপির কাছে দায়িত্বশীল ও গঠনমুলক বক্তব্য প্রত্যাশা করেন তারা।

ইউনিক প্রেস ক্লাবের সাধারন সম্পাদক বুলবুল আহমেদ বলেন, কোন পেশা নিয়ে প্রকাশ্যে এমন বক্তব্য একজন সংসদ সদস্যদের কাছে প্রত্যাশিত নয়। এমপি সিদ্দিকুর রহমান পাটোয়ারীর সাংবাদিকদের ব্যাখা দেয়া উচিত কেন তিনি এমন কথা বললেন! ওই সংসদ সদস্য যে শতভাগ সৎ সেটাও কিন্তু তিনি দাবি করতে পারবেন না। তবে আমি মনে করি সাংবাদিকদেরও সততা চর্চা করা উচিত।

এবিষয়ে জানতে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি এই প্রতিবেদককে বলেন,তিনি তার বক্তব্যে জেলায় কর্মরত সাংবাদিকদের সম্মান জানিয়ে কথা বলেছেন। তিনি বড়াইগ্রামের প্রেক্ষাপটে বক্তব্য দিয়েছে। এই উপজেলায় নিত্য নতুন প্রেসক্লাব ও সাংবাদিক তৈরি হচ্ছে। একটি উপজেলায় একাধিক প্রেস ক্লাব হওয়া নিয়েও কথা বলেছেন। এক সাথে একটি প্রেসক্লাবের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে সাংবাদিকতা করার জন্য স্থানীয় সাংবাদিকদের আহ্বান জানিয়েছেন। যারা সাংবাদিক তৈরি করছেন তাদের উদ্দেশেও বলেছেন,সাংবাদিকদের বেতন ভাতা প্রদানের জন্য। সাংবাদিকরা কষ্ট পাবেন এমন বক্তব্য তিনি বলেননি। তবে কথার কথা বলতে গিয়ে অসাবধনতায় অশোভন কোন বাক্য বা বক্তব্য তার মুখ দিয়ে বের হলে এজন্য দুঃখ প্রকাশ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দুর্নীতির বাইরে সাংবাদিক নেই, এমপির বক্তব্যে ক্ষুদ্ধ সাংবাদিক মহল!

আপডেট সময় : ০৬:১৯:৩০ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪