ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সিংড়ায় চেয়ারম্যান প্রার্থীকে অপহরণ কাজে ব্যবহৃত মাইক্রোবাস উদ্ধার, গ্রেফতার ১!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪১:১৫ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৩৫৩ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিংড়ায় চেয়ারম্যান প্রার্থীকে অপহরণ কাজে ব্যবহৃত মাইক্রোবাস উদ্ধার, গ্রেফতার ১!

বিশেষ প্রতিনিধি, নাটোরঃ
নাটোরের সিংড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রাথী দেলোয়ার হোসেন পাশা এবং তার দুই সহযোগীকে অপহরণের কাজে ব্যবহৃত কালো রঙের হাইস মাইক্রোবাস উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ সময় ডিবি পুলিশ আতাউর রহমান নামে অপহরণ মামলার এক আসামীকে গ্রেফতার করে। এছাড়াও অপহরণ কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ২টি দেশীয় রামদা, ২টি চাপাতি, একটি চায়না টিপ চাকু, ২টি স্টিলের পাইপ, দুইটি ক্রিকেট খেলার স্ট্যাম্প, একটি বার্মিজ কাটার, ১টি দেশীয় তৈরী চাপাতি এবং সিংড়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রুবেল হোসেন এর অসংখ্য নির্বাচনী পোস্টার, হ্যান্ডবিল, ক্যালেন্ডার জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আতাউর সিংড়া উপজেলার চকপুর গ্রামের রবিউল্লার ছেলে। আতাউর এর বসত বাড়ির গ্যারেজ থেকে মাইক্রোবাসটি উদ্ধার করা হয় এবং জব্দকৃত আলামত গুলো ঐ মাইক্রোবাসের ভিতরে পাওয়া যায়।

শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জর আবু সাদাদ এই তথ্য নিশ্চিত করেন।

ডিবি ওসি আবু সাদাদ জানান, গত ১৬ এপ্রিল জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করতে আসা দেলোয়ার হোসেন পাশা এবং তার দুই সহযোগীকে একটি হাইস মাইক্রোবাসে করে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এরপরে দেলোয়ার হোসেন পাশাকে মারধর করে তার গ্রামের বাড়ি সিংড়া উপজেলার পার সাঐল গ্রামে ফেলে রেখে যায়। এই ঘটনায় দেলোয়ার হোসেনের বড় ভাই মজিবর রহমান বাদী হয়ে পরদিন ১৭ এপ্রিল অজ্ঞাতনামা ২০ জনের বিরুদ্ধে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঐদিনই ১৭ এপ্রিল ঘটনার সাথে জড়িত সন্দেহে সারোয়ার হোসেন সুমন এবং নাজমুল হক বাবুকে গ্রেফতার করে পুলিশ।

পরে তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। এরপর ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় সিংড়া উপজেলায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল। অভিযানের সময় আতাউরের বসত বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করাসহ তার বাড়ির গ্যারেজ থেকে ঢাকা মেট্রো-চ ৫৬-৫৩৯৫ নাম্বারের হাইস মাইক্রোবাসটি উদ্ধার করে ডিবি পুলিশ। পরে আটককৃত আতাউর রহমান কে নাটোর সদর থানায় সোপর্দ করা হয় বলে জানান ডিবি ওসি আবু সাদাদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সিংড়ায় চেয়ারম্যান প্রার্থীকে অপহরণ কাজে ব্যবহৃত মাইক্রোবাস উদ্ধার, গ্রেফতার ১!

আপডেট সময় : ০৫:৪১:১৫ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪