ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খেলাধুলার মাধ্যমে গড়ে উঠবে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ নতুন প্রজন্ম- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বিয়ানীবাজারে যুবকের হাত বাঁ//ধা ঝু-ল-ন্ত লা/শ উদ্ধার, হ//ত্যার অভিযোগ পরিবারের ঠাকুরগাঁওয়ে মা’দকাস’ক্ত স্বামীর নি”র্যা”ত”নে অন্তঃস’ত্ত্বা গৃহবধূর মৃ//ত্যু/র অভিযোগ স্বাধীনতা-সার্বভৌমত্ব সংকটে জিয়ার পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে- সংসদের হুইপ দুলু গত ১৭ বছরে দুর্বিত্তায়নের রাজনীতি রাষ্ট্রের অবসান, সন্ত্রাসী অপরাধী চক্র নির্মূল হবে- স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু

রাণীনগরে মুক্তিযোদ্ধাকে মারধরের অভিযোগ, সুষ্ঠু বিচারের দাবি!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪ ২০৪ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীনগরে মুক্তিযোদ্ধাকে মারধরের অভিযোগ, সুষ্ঠু বিচারের দাবি!

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে যাতায়াতের রাস্তা নিয়ে বিরোধের জের ধরে শ্রী. সুবল চন্দ্র সাহা (৮৫) নামে এক বীর মুক্তিযোদ্ধাকে মারধর করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। প্রতিপক্ষরা মুক্তিযোদ্ধা সুবলকে মারধর করাসহ লাঞ্চিত করেছেন। এ ঘটনায় স্থানীয় মাতব্বরদের কাছে ঘুরে ঘুরে বিচার পাননি ওই মুক্তিযোদ্ধা। বাধ্য হয়ে আইনগত ব্যবস্থা চেয়ে বুধবার রাণীনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গুঠনিয়া গোবিন্দপুর গ্রামের মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র সাহার সঙ্গে বাড়ির পাশের যাতায়াতের রাস্তা নিয়ে প্রতিবেশি নিতাই চন্দ্র সাহা, নিমাই চন্দ্র সাহা ও বলাই চন্দ্র সাহার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত ৫ মার্চ বিকালে ওই রাস্তা নিয়ে মুক্তিযোদ্ধা সুবলের সাথে নিতাই, নিমাই ও বলাইয়ের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে নিতাই, নিমাই ও বলাই মিলে মুক্তিযোদ্ধা সুবলকে মারধর করেন। এ সময় বিভিন্নভাবে ওই মুক্তিযোদ্ধাকে হুমকিও দেন প্রতিপক্ষরা।

মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র সাহা বলেন, আমাকে তারা বেধম মারধর করেছেন। ওই ঘটনার বিচার চেয়ে স্থানীয় মাতব্বরদের কাছে বেশ কয়েকদিন ঘুরেও কোন বিচার পাইনি। বাধ্য হয়ে আইনগত ব্যবস্থা চেয়ে ওই তিনজনের বিরুদ্ধে বুধবার রাণীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। দ্রুত এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন তিনি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বলাই চন্দ্র সাহা বলেন, আমরা মুক্তিযোদ্ধাকে মারধর করেনি। তিনিই আমার মাকে মারধর করে আমাদের নামে উল্টো মিথ্যা অভিযোগ দিয়েছেন।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদ বলেন, মুক্তিযোদ্ধার অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীনগরে মুক্তিযোদ্ধাকে মারধরের অভিযোগ, সুষ্ঠু বিচারের দাবি!

আপডেট সময় : ০২:০১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪