রাণীশংকৈলে হানিফ কোচের ধাক্কায় ভ্যানচালকের এক পা পিষ্ট!
- আপডেট সময় : ০৮:১২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪ ৩৫৯ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে হানিফ কোচের ধাক্কায় ভ্যানচালকের এক পা পিষ্ট!
নাজমুল হোসেন, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় আনারুল (৪৩) নামে এক ভ্যানচালক গুরুতর ভাবে আহত হয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাসিম ইকবাল বলেন, গুরুতর আহত ভ্যান চালককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হলে তার পায়ের অবস্থা খুব গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে তাৎক্ষণিক রংপুর মেডিকেলে কলেজে রেফার্ড করেন।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮ টায় রাণীশংকৈল-নেকমরদ মহাসড়কের ফায়ার সার্ভিস স্টেশন এর উত্তরে ঘোঘুডারা নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শিরা আরো জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা দূরপাল্লার নৈশ কোচ হানিফ এন্টারপ্রাইজ নিয়ন্ত্রণ হারিয়ে একটি চার্জার ভ্যানকে পিছন থেকে ধাক্কা দিলে ভ্যানচালক কোচের ধাক্কায় ছিটকে পড়ে। এতে কোচের চাকায় তার একটি পা সমস্ত পিষ্ট হয়ে সে গুরুতর আহত হয়। সাথে সাথে ফায়ার সার্ভিসের সদস্যরা ওই ভ্যান চালককে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রোগীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেফার্ড করা হয়। রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ ফিরোজ আলম এ তথ্য নিশ্চিত করেন।
আহত ভ্যানচালক আনারুল উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ি গ্রামের আশিরউদ্দিনের ছেলে।























