ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খেলাধুলার মাধ্যমে গড়ে উঠবে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ নতুন প্রজন্ম- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বিয়ানীবাজারে যুবকের হাত বাঁ//ধা ঝু-ল-ন্ত লা/শ উদ্ধার, হ//ত্যার অভিযোগ পরিবারের ঠাকুরগাঁওয়ে মা’দকাস’ক্ত স্বামীর নি”র্যা”ত”নে অন্তঃস’ত্ত্বা গৃহবধূর মৃ//ত্যু/র অভিযোগ স্বাধীনতা-সার্বভৌমত্ব সংকটে জিয়ার পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে- সংসদের হুইপ দুলু গত ১৭ বছরে দুর্বিত্তায়নের রাজনীতি রাষ্ট্রের অবসান, সন্ত্রাসী অপরাধী চক্র নির্মূল হবে- স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু

তুমি কে? আমি কে? বঞ্চিত-বঞ্চিত, প্রেম বঞ্চিতদের স্লোগানে মুখরিত রাবি ক্যাম্পাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪১:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪ ২০১ বার পড়া হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে প্রেম বঞ্চিত সংঘর সদস্যরা

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তুমি কে? আমি কে? বঞ্চিত-বঞ্চিত, প্রেম বঞ্চিতদের স্লোগানে মুখরিত রাবি ক্যাম্পাস

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদকঃ
বিশ্ব ভালোবাসা দিবসে প্রেমের সুষ্ঠু বণ্টনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে প্রেম বঞ্চিত সংঘর সদস্যরা। মিছিলে অংশগ্রহণকারীরা স্লোগানে স্লোগানে বলেন ‘তুমি কে? আমি কে? বঞ্চিত-বঞ্চিত। কেউ পাবে, কেউ পাবে না, তা হবে না, তা হবে না। প্রেমের নামে প্রহসন, চলবে না, চলবে না।’ এসব স্লোগান ও কোরাসে আজকের সকালের ক্যাম্পাস মুখরিত করে তোলেন তারা।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে এটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও একই স্থানে এসে শেষ হয়। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশও করেন।

সমাবেশে সংগঠনটির সভাপতি মোকতাদীর মাহ্দি বিন ওমর বলেন, আমাদের এই সংগঠনের মূল লক্ষ্যই হচ্ছে প্রেমের সুষম বণ্টন করা। আমরা প্রেমের বিরোধী না। একজন এক সঙ্গে অনেকগুলো প্রেম করে। প্রেমের নামে এসব ভণ্ডামি বন্ধ করতে হবে। আর অর্থ, মোহ, সৌন্দর্য এসবের ওপর ভালোবাসা ত্যাগ করতে হবে।

সাধারণ সম্পাদক এহসান আহমেদ আকাশ বলেন, ‘আমরা কোনো না কোনোভাবে প্রেম থেকে বঞ্চিত। অনেকে পুঁজিবাদী প্রেমের দিকে ছুটছেন আমরা সেটি চাই না। আমরা খুব স্বাভাবিক ও সাবলীল প্রেমের সম্পর্ক চাই।’

সমাবেশ শেষে বঞ্চিতরা গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন। এছাড়া গরীব-অসহায়দের মধ্যে খাবার বিতরণ ও বৃক্ষরোপণ করেন তারা। এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তুমি কে? আমি কে? বঞ্চিত-বঞ্চিত, প্রেম বঞ্চিতদের স্লোগানে মুখরিত রাবি ক্যাম্পাস

আপডেট সময় : ০৮:৪১:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪