ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড় পৌরসভার পরিচ্ছন্নতায় এমপি নওশাদ জমিরের উদ্যোগে ২৭ ডাস্টবিন বিতরণ পার্বত্য চুক্তি পুনর্মূল্যায়নের দাবি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের গুরুদাসপুরে নারীকে ধ/র্ষ/ণের অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ৪ জন আটক, দুই ড্রাম ট্রাক জব্দ খবরে নজর জেলা প্রশাসকের, ১০ বছর পর হুইলচেয়ারে ঘরের বাইরে ঝমেলা চলন্ত ট্রেন থেকে রাবি স্টেশনে পাথর নিক্ষেপ, গ্রেপ্তার ৪ মান্দায় সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর মতবিনিময় বগুড়ায় ৮ পাইপ কারখানায় বিএসটিআইয়ের সার্ভিল্যান্স রূপগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকচাপায় যুবক নিহত উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে তিন তরুণ নিহত

বন্ধুকে বাড়ি পৌঁছে দেওয়া হলোনা মননের, ট্রাকের চাপায় নিহত দুই বন্ধু!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৯:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩ ২৫১ বার পড়া হয়েছে

নিহত আবির (বামে) ও মনন (ডানে)

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বন্ধুকে বাড়ি পৌঁছে দেওয়া হলোনা মননের, ট্রাকের চাপায় নিহত দুই বন্ধু!

বিশেষ প্রতিনিধি নাটোরঃ
বন্ধুকে বাড়ি পৌঁছে দেওয়া হলোনা মননের, ট্রাকের চাপায় নিহত দুই বন্ধু! বুধবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার গড়মাটি গ্রামে নিজ বাড়ি থেকে বন্ধু আরিয়ান হাসান আবিরকে তার বাড়ি রাজাপুর পৌঁছে দিতে যাচ্ছিলো মাহামুদুল ইসলাম মনন। পথে নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি এলাকায় ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ওই দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়।

নিহত মাহামুদুল ইসলাম মনন (২১) উপজেলার গড়মাটি এলাকার ডাবলুর ছেলে এবং আরিয়ান হাসান আবির (২২) একই উপজেলার রাজাপুর এলাকার বাসিন্দা। তারা দুজনেই রাজাপুর ডিগ্রি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র বলে জানা গেছে।
খবর পেয়ে বনপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এসময় ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার রাজাপুর এলাকার আবির গড়মাটি এলাকায় বন্ধু মননের বাড়িতে বেড়াতে আসে। পরে রাত সাড়ে ৯টার দিকে দুই বন্ধু আবিরকে তার বাড়ি রাজাপুরে মোটরসাইকেলে করে পৌঁছে দিতে যাচ্ছিলো মনন। পথিমধ্যে নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ওই দুই বন্ধুর মৃত্যু হয়।

বনপাড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (এসআই) আলিমুল ইসলাম জানান, দুর্ঘটনার থবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নেয়া হয়। এসময় ঘতক ট্রাকটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায়। এঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হইয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বন্ধুকে বাড়ি পৌঁছে দেওয়া হলোনা মননের, ট্রাকের চাপায় নিহত দুই বন্ধু!

আপডেট সময় : ০৬:৫৯:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩