রাজশাহীতে ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক নিহত!
- আপডেট সময় : ০৪:০৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩ ১৮৩ বার পড়া হয়েছে

রাজশাহীতে ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক নিহত!
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক নিহত! রাজশাহীর কাটাখালী এলাকায় ট্রাক ও পিকআপভ্যানের সংঘর্ষে বাচ্চু মিয়া (৪৫) নামের এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় সোহেল রানা (৩০) নামে আরও একজন আহত হয়েছেন। শুক্রবার (১৪ জুলাই) সকালে কাটাখালী থানার মাহেন্দ্রা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাচ্চু মিয়া রাজশাহী নগরীর হড়গ্রাম এলাকার ও সোহেল রানা নগরীর তেরোখাদিয়া এলাকার বাসিন্দা। তিনি একটি ওষুধ কোম্পানির গাড়ির চালক ছিলেন। ওই কোম্পানির বিক্রয়কর্মী সোহেল রানা আহত হয়েছেন।
নগরীর কাটাখালী থানার উপপরিদর্শক (এসআই) আজাহার উদ্দিন জানান, ট্রাকের সঙ্গে ওষুধ কোম্পানির পিকআপভ্যানের সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সোহেল ও বাচ্চুকে স্থানীয়রা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাচ্চুকে মৃত ঘোষণা করেন। সোহেল চিকিৎসাধীন। আইনগত প্রক্রিয়া শেষে বিকেলে নিহত বাচ্চুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




















