বড়াইগ্রামে মাইক্রো-কার মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত!
- আপডেট সময় : ০৭:৫৪:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩ ২৫৭ বার পড়া হয়েছে

বড়াইগ্রামে মাইক্রো-কার মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত!
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধিঃ
বড়াইগ্রামে মাইক্রো-কার মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত! নাটোরের বড়াইগ্রামে প্রাইভেটকার ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আব্দুল করিম নামে ৪৫ বছরের এক আম ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় অন্তত আরও ৬ জন আহত হয়েছে। নিহত আব্দুল করিম ঢাকার আমিনবাজার এলাকার আব্দুল জব্বারের ছেলে। আহতদের উদ্ধার করে তিনজনকে নাটোর সদর হাসপাতালে এবং গুরুত্বর আহত দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে উপজেলার মানিকপুর কলাবাগান এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে ঢাকাগামী একটি প্রাইভেটকারের সাথে বিপরিত দিক থেকে আসা প্রবাসীদের বহনকারী নওগাঁগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় প্রাইভেটকারটি ছিটকে সড়কের পাশে ফিডার রোডে উল্টে পড়ে। এতে প্রাইভেটকারে থাকা আব্দুল করিম ঘটনাস্থলেই নিহত হয় এবং গাড়ির চালক আহত হয়। মাইক্রোবাসটিও সড়কের অন্য পাশে পড়ে গিয়ে মাইক্রোবাসের ৫ জন যাত্রী আহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে ভর্তি
করে। আর মরদেহটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়।
প্রাইভেটকারের যাত্রী দেলোয়ার জানান, তারা চারজন আম কিনতে রাজশাহী গিয়েছিলেন। সকালে প্রাইভেটকার নিয়ে ঢাকা ফেরার পথে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় প্রাইভেটকারটি দুর্ঘটনার কবলে পরে। এতে তিনিসহ চারজন আহত হয়। আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের একজনকে মৃত ঘোষনা করেন।
মাইক্রোবাসের যাত্রী নিরব মন্ডল জানান, তারা প্রবাসী ও মালামালসহ নয়জনকে নিয়ে ভোর ৫ টায় হযরত শাহজালাল বিমান বন্দর থেকে নওগাঁর আত্রাই যাচ্ছিলাম। মাইক্রোবাসটি মহাসড়কের মানিকপুর কলাবাগান এলাকায় পৌঁছালে বিপরিত দিক থেকে আসা প্রাইভেটকারের সাথে সংঘর্ষ হয়। এ সময় তাদের মাইক্রোবাসটি সিটকে সড়কের পাশে উল্টে যায়। এতে তার মামা নাজমুল, মামাত বোন বৈশাখী খাতুন, মহাব্বত আলী ও চালক সোলেমান আলী আহত হয়।
বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাইক্রোবাস ও প্রাইভেটকার আটক করা হয়েছে। লাশ হস্তান্তরের জন্য আইনি প্রক্রিয়া চলছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।























