লালপুরে শশুর বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় জামাত নেতার মৃত্যু!
- আপডেট সময় : ০৯:৪৬:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩ ২০৪ বার পড়া হয়েছে

লালপুরে শশুর বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় জামাত নেতার মৃত্যু!
এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
লালপুরে শশুর বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় জামাত নেতার মৃত্যু! নাটোরের লালপুরে মোটরসাইকেল ও নসিমনের সংঘর্ষে গোলাম মোস্তফা (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চকনাজিরপুর-ইসলামপুর সড়কের জামতলা এলাকায় এদূর্ঘটনা ঘটে। নিহত গোলাম মোস্তফা উপজেলার নবীনগর গ্রামের সাজাহানের ছেলে।
স্থানীয়রা জানান, গোলাম মোস্তাফা তার শশুর বাড়ি ইসলামপুর থেকে চকনাজিরপুর হয়ে লালপুরে নিজের বাড়িতে ফিরছিলেন। এসময় বিপরীত থেকে আসা গরু বহনকারী নসিমন গাড়ী মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত গোলাম মোস্তফা জামাত শিবিরের লালপুর উপজেলা শাখার সাবেক সভাপতি ও বর্তমানে উপজেলা জামাতের কর্মপরিষদ সদস্য ছিলেন।
এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ উজ্জ্বল হোসেন জানায়, লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।




















