ঢাকা ০২:০৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাপাহারে জলাবদ্ধতায় জনদুর্ভোগ, ক্ষতিগ্রস্ত অসহায় নারীর বসতবাড়ি বাগাতিপাড়ায় ১২ দিন ধরে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী যুবক, সন্ধান চেয়ে পরিবারের আকুতি চিকিৎসকের অবহেলার অভিযোগে নাটোরে মা ও শিশু সদনে ভাঙচুর, নবজাতকের মৃত্যু গোদাগাড়ীতে সজিনা গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু রাজশাহীতে কি’শোরী ধ র্ষ ণ মামলায় ধর্মযাজক বেকসুর খালাস সাপাহারে অবৈধ ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার গোদাগাড়ীতে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ ও সমাবেশ পঞ্চগড়ে একই দিনে সাপের কামড়ে আহত দুই; একজনকে দেওয়া হয়েছে এন্টিভেনাম, অন্যজন পর্যবেক্ষণে মান্দায় জলাবদ্ধতায় পানিবন্দি ২০০ পরিবার; প্রশাসনের উদ্যোগে শুকনো খাবার বিতরণ মেধাবীদের যথাযথ মূল্যায়নে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: ভূমিমন্ত্রী

পঞ্চগড়ে ট্রাক্টরের সাথে ধাক্কায় বাবা-ছেলেসহ ৩ জন নিহত!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৫:২২ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩ ২১৯ বার পড়া হয়েছে

সড়ক দুর্ঘটনা- প্রতীকী ছবি

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে ট্রাক্টরের সাথে ধাক্কায় বাবা-ছেলেসহ ৩ জন নিহত!

উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ে ট্রাক্টরের সাথে ধাক্কায় বাবা-ছেলেসহ ৩ জন নিহত! পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় কাঠবোঝাই ট্রাক্টরের সাথে ধাক্কা লেগে প্রাণ গেলো বাবা-ছেলেসহ ৩ জনের । এসময় গুরুতর আহত হয়েছেন আরেকজন। বুধবার (৩১ মে) সকালে উপজেলার দেবীডুবা ইউনিয়নের কালুরহাট কাটহারী এলাকায় বোদা-দেবীগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বোদা পৌরসভার তিতোপাড়া গ্রামের আলমাস আলী (৫৫), তার বড় ছেলে তৌহিদুল ইসলাম (৩৫) এবং একই এলাকার রজব আলীর ছেলে আমীন শেখ (৪৮)। এ ঘটনায় নিহত আমিন শেখের ভাই সালেকুল ইসলাম (৩৫) গুরুতর আহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে দেবীগঞ্জ উপজেলার লক্ষীরহাট এলাকার এক স্বজনের মৃত্যুর খবর শুনে বোদা উপজেলার তিতোপাড়া এলাকা থেকে ওই চার স্বজন একই মোটরসাইকেলে করে লক্ষীরহাট এলাকায় যাচ্ছিলেন। এসময় তারা দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের কালুরহাট কাটহারী এলাকায় পৌঁছালে একটি কাঠবোঝাই ট্রাক্টর তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ওই চার মোটরসাইকেল আরোহী মহাসড়কে ছিটকে পড়লে ঘটনাস্থলেই দুইজনের ‍মৃত্যু হয়। পরে গুরুতর আহত দুইজনকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। সেখানে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে ট্রাক্টরের সাথে ধাক্কায় বাবা-ছেলেসহ ৩ জন নিহত!

আপডেট সময় : ০৪:০৫:২২ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩