ঢাকা ০২:১০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাপাহারে জলাবদ্ধতায় জনদুর্ভোগ, ক্ষতিগ্রস্ত অসহায় নারীর বসতবাড়ি বাগাতিপাড়ায় ১২ দিন ধরে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী যুবক, সন্ধান চেয়ে পরিবারের আকুতি চিকিৎসকের অবহেলার অভিযোগে নাটোরে মা ও শিশু সদনে ভাঙচুর, নবজাতকের মৃত্যু গোদাগাড়ীতে সজিনা গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু রাজশাহীতে কি’শোরী ধ র্ষ ণ মামলায় ধর্মযাজক বেকসুর খালাস সাপাহারে অবৈধ ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার গোদাগাড়ীতে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ ও সমাবেশ পঞ্চগড়ে একই দিনে সাপের কামড়ে আহত দুই; একজনকে দেওয়া হয়েছে এন্টিভেনাম, অন্যজন পর্যবেক্ষণে মান্দায় জলাবদ্ধতায় পানিবন্দি ২০০ পরিবার; প্রশাসনের উদ্যোগে শুকনো খাবার বিতরণ মেধাবীদের যথাযথ মূল্যায়নে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: ভূমিমন্ত্রী

পঞ্চগড়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩ ২২৫ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু!

উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু! পঞ্চগড়ে এক বৃদ্ধকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে হাবিবুর রহমান (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের পেছনে থাকা শামীম রানা (১৬) নামের অন্য এক পরীক্ষার্থী গুরুতর আহত হয়। সোমবার (২৯ মে) বেলা সোয়া ১১টার দিকে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের লিচুতলা এলাকায় মীরগড়-ফকিরের হাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান ধাক্কামারা ইউনিয়নের মীরগড় পশ্চিমপাড়া এলাকার জয়নাল আবেদীনের ছেলে। আহত শামীম রানা একই এলাকার রবিউল ইসলামের ছেলে। তারা দুজনই পঞ্চগড় সদর উপজেলার মীরগড় ময়নউদ্দীন উচ্চবিদ্যালয়ের ছাত্র। তারা পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল।

পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বেলা ১১টার দিকে হাবিবুর রহমান তার সহপাঠী শামীম রানাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি থেকে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে পরীক্ষাকেন্দ্রে কৃষি বিষয়ের ব্যবহারিক পরীক্ষা দিতে যাচ্ছিল। এ সময় মীরগড়-ফকিরের হাট সড়কের লিচুতলা এলাকায় সামনের দিকে থেকে হেঁটে আসা এক পথচারীকে পাশ কাটাতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মোটরসাইকেলটি সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেলে দুজনই মোটরসাইকেলসহ ছিটকে পড়ে। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক হাবিবুর রহমানকে মৃত ঘোষণা করেন এবং আহত শামীম রানা বর্তমানে সদর পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু!

আপডেট সময় : ০২:০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩