নলডাঙ্গার ব্রহ্মপুর ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা!
- আপডেট সময় : ১০:১৪:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩ ১৯৫ বার পড়া হয়েছে

নলডাঙ্গার ব্রহ্মপুর ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা!
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
নলডাঙ্গার ব্রহ্মপুর ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা! ২০২৩-২০২৪ অর্থ বছরের নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদের ৬১ লক্ষ ৬ হাজার ১৫২ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার (২১ মে) সকাল সাড়ে ১০ টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফুজ্জামান মিঠু এ বাজেট ঘোষণা করেন। এতে মোট ব্যায় ধরা হয়েছে ৫৯ লক্ষ ৪৬ হাজার ৬০০ টাকা।
ওই ইউনিয়ন পরিষদ আয়োজিত উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে চেয়ারম্যান আশরাফুজ্জামান মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের রাজশাহী বিভাগীয় পরিচালক (যুগ্ন সচিব) এনামুল হক।
ইউনিয়ন পরিষদ সচিব নজমুল ইসলামের সার্বিক পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের নাটোর জেলা উপ-পরিচালক আশফুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার প্রমুখ।



















