ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব, সালিশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ নাটোরে ফিলিং স্টেশনে বাইকারদের ওপর হামলার অভিযোগ বাগাতিপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, ইয়াবাসহ ভ্যানচালক আটক পঞ্চগড়ে চিকিৎসককে মারধরের ঘটনায় রংপুরে আটক ২ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গু/লি/তে বিজিবি সদস্য আহত রাজশাহীতে অ/স্ত্রসহ আটক কিশোরকে উদ্ধার করতে গিয়ে পুলিশ অবরু/দ্ধ রাজশাহীতে যুবলীগ নেতার পুকুরে বি/ষ, ৩০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ রাজশাহীতে সড়ক দু’র্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃ’ত্যু বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান, আ/ত্ম/হ/ত্যার হু’মকি গোদাগাড়ীতে পাগলা কুকুরের তাণ্ডব, শিশুসহ আহত ৫

পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রীসহ তিনজন নিহত!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩ ২০৮ বার পড়া হয়েছে

নিহত কলেজ ছাত্রী মিতু খাতুন

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রীসহ তিনজন নিহত!

পাবনা প্রতিনিধি:
পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রীসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২ মে) বেলা ১১টা থেকে ১২টার মধ্যে পাবনা সদর ও সাঁথিয়া উপজেলায় দুর্ঘটনা দুটি ঘটে। নিহতরা হলেন, সদর উপজেলার আতাইকুলা থানার পুষ্পপাড়া গ্রামের মৃত মিলন হোসেনের মেয়ে ও পাবনা ইসলামিয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্রী মিতু খাতুন (১৮), সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের সামান্যপাড়া গ্রামের চাঁদ আলী মৃধার ছেলে জুয়েল হোসেন (২৫) ও একই গ্রামের সোহান শেখের ছেলে সুরুজ শেখ (১৮)।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, বেলা ১২টার দিকে শহরে প্রাইভেট পড়ে বাড়িতে যাওয়ার পথে পাবনা-ঢাকা মহাসড়কের পাবনা সদর উপজেলার পুষ্পপাড়া বাজারে রাস্তা পার হচ্ছিলেন কলেজছাত্রী মিতু। এ সময় ওমর ট্রাভেলস নামের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
অপরদিকে সাঁথিয়ায় থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কমল কুমার দেবনাথ জানান, বেলা ১১টার দিকে ইট বহনকারী একটি ট্রলি কাশিনাথপুর থেকে সাঁথিয়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে কাশিনাথপুর রেলক্রসিং পার হবার পর শাহজাদপুর ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে জুয়েল ও সুরুজ নিহত হন। তারা সম্পর্কে চাচাতো ভাই ও ট্রলি চালক ছিলেন।

দুর্ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক বাস দুটিকে আটক করে। খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানায় পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রীসহ তিনজন নিহত!

আপডেট সময় : ০২:১৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩