দিনে প্রায় অর্ধ কোটি লেনদেন, স্থানীদের দাবী যে কোন ব্যাংকের শাখা!
- আপডেট সময় : ০৩:০৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩ ৩৮০ বার পড়া হয়েছে

দিনে প্রায় অর্ধ কোটি লেনদেন, স্থানীদের দাবী যে কোন ব্যাংকের শাখা!
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিনিধ:
দিনে প্রায় অর্ধ কোটি লেনদেন, স্থানীদের দাবী যে কোন ব্যাংকের শাখা! স্বাধীনতার পরবর্তী সময় থেকে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার অধীনে উত্তর অঞ্চলের একটি মনোরম পরিবেশে অবস্থিত ১নং ধর্মগড় ইউনিয়ন। এই ইউনিয়নের সীমানা ঘেঁষে রয়েছে তীরনই ও নাগর নদীর মোহনা। যেটি ইন্ডিয়া ও বাংলাদশের সীমানা নির্ধারণের মধ্যবর্তী স্থানে রয়েছে এবং বর্তমানে ধর্মগড় (বাংলাদেশ) ও দেবীগঞ্জ (ইন্ডিয়া) স্থলবন্দর ঘোষণা ও চালুর জন্য বিভিন্ন দপ্তরে প্রেরিত ফাইল প্রক্রিয়াধীন রয়েছে।
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী এই ধর্মগড় ইউনিয়নের লোকসংখ্যা ২৭,৩৯৭ জন যাহা বর্তমানে ৩০,০০০ জন ছাড়িয়ে গেছে এবং এই ইউনিয়নে বহুল পরিচিত কাউন্সিল বাজার নামে একটি বাজার রয়েছে যেটি দীর্ঘদিন যাবৎ এই অঞ্চলে ব্যবসা বাণিজ্যর কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহার হয়ে আসছে।
এই বাজারের আশেপাশের ইউনিয়ন ও থানার মধ্যে ব্যবসা-বাণিজ্যের ব্যাপক প্রসার ও পরিধি বাড়িয়েছে স্থানীয় এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ীগণ। এই বাজারটিকে কেন্দ্র করে আশেপাশে গড়ে উঠেছে ধর্মগড় ইউনিয়ন পরিষদ কার্যালয়, ডি কে কলেজ, ২টি মাদ্রাসা, ২টি উচ্চ মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়, ২টি কিন্ডার গার্টেন স্কুল, ১টি জামে মসজিদ, ইউনিয়ন পরিবার পরিকল্পনা হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্র এবং প্রায় ৩০০ (তিন শতাধিক দোকান, ব্যবসা-প্রতিষ্ঠান রয়েছে। পাশাপাশি এই ইউনিয়নে সার ডিলার অফিস, কৃষি তথ্য সার্ভিস, ভূমি বিষয়ক তথ্য প্রদান অফিস, ইউনিসেফ জিওবি প্রজেক্ট (স্বাস্থ্য, শিক্ষা ও স্যানিটেশন), মাধ্যমিক বিদ্যালয়, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা সহ বিভিন্ন ধরণের প্রতিষ্ঠান রয়েছে।
যেহেতু অত্র ইউনিয়নে আম, লিচু ও অন্যান্য মৌসুমি ফলসহ ধান, গম, ভুট্টা, শস্যদানা ইত্যাদি প্রচুর পরিমানে উৎপাদিত হয় এবং উক্ত পণ্য সমূহ এই কাউন্সিল বাজার থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে বাজারজাত করন করা হয় ফলে দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার লোকজন এখানে ব্যবসা করতে আসেন এবং লোকজনের সমাগম ঘটে বিধায় প্রায় ৩০ (ত্রিশ)-৫০ (পঞ্চাশ) লক্ষ টাকার সমপরিমান আর্থিক লেনদেন প্রতিদিন সম্পন্ন হয়। যেহেতু, উক্ত বাজারের ব্যবসায়ীদের ব্যাবসায়িক কার্যক্রমের টাকা উত্তোলন ও জমা প্রদানের জন্য বাণিজ্যিক ব্যাংকের কোনো শাখা-উপশাখা না থাকার ফলে ব্যবসায়ী ও সাধারণ মানুষদের কে টাকা উত্তোলন ও জমা প্রদানের জন্য অর্থাৎ ব্যাংকিং সেবা গ্রহণের জন্য প্রায় ২৫ (পঁচিশ) কি. মি. দূরে অবস্থিত উপজেলা সদরে যেতে হয়। যাহার দরুন, ব্যবসায়ী ও সাধারণ মানুষদের অর্থ ও সময়ের অপচয় সহ বিভিন্ন দুর্ভোগ, হয়রানি ও ভোগান্তির শিকার পোহাতে হয়। এরূপ পরিস্থিতে ব্যবসায়ী, দোকানদার, সরবরাহকারী ও শিক্ষা-প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ ও সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে ১ নং ধর্মগড় ইউনিয়নের কাউন্সিল বাজারে যেকোন বাণিজ্যিক ব্যাংকের শাখা উপশাখা স্থাপন করা একান্ত আবশ্যক।



















