বড়াইগ্রামে যাত্রীবাহী বাস-পিকআপ সংঘর্ষে নিহত-১; আহত-২!
- আপডেট সময় : ০৭:২১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩ ২৯৯ বার পড়া হয়েছে

বড়াইগ্রামে যাত্রীবাহী বাস-পিকআপ সংঘর্ষে নিহত-১; আহত-২!
নাটোর প্রতিনিধি:
বড়াইগ্রামে যাত্রীবাহী বাস-পিকআপ সংঘর্ষে নিহত-১; আহত-২! নাটোরের বড়াইগ্রামে ওভারটেকিং করতে গিয়ে মাছ বহনকারী পিকআপের সাথে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আলমগীর নামে পিকআপের চালক নিহত হয়। এসময় আরো তিনজন আহত হয়েছে। নিহত পিকআপ চালক আলমগীর হোসেন (৩৫) সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার হাটিকুমরুল এলাকার জহুরুল ইসলামের ছেলে বলে জানা গেছে। আর আহতরা হলেন, বাসের সুপারভাইজার লুৎফর রহমান (৫০), চালকের সহকারী রাকিবুল ইসলাম (৩৮), পিকআপের যাত্রী মাছ ব্যাবসায়ী স্বপন কুমার (৪৫)। খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিস নিহত চালকের মরদেহ উদ্ধার করা সহ আহতদের উদ্ধার করে একজনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং অপর দুইজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
শুক্রবার সকাল ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বড়াইগ্রাম থানা মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
আক্কাস আলী নামে এক প্রত্যক্ষদর্শি জানান, দুর্ঘটনার সময় তিনি জমিতে কাজ করছিলেন। ঘটনার সময় ওই বাসটি একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে মাছের গাড়ীর সাথে সংঘর্ষ হয়। এতে মাছের গাড়ি বাসের নিচে চাপা পড়ে দুমরে মুচরে যায়। এসময় পিকআপ চালক গাড়ির মধ্যে চাপা পড়ে মারা যায়। পরে দুর্ঘটনার খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে তার মৃতদেহ উদ্ধর করে।
বনপারা ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা একরামুল আলম বলেন, রাজশাহীর বানেশ্বর থেকে ছেড়ে আসা মাছ বোঝাই পিকআপের (ঢাকা মেট্রো-ন ২০-৯৫৫৯) সাথে থানা মোড় এলাকায় কক্সবাজার থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী যাত্রীবাহী সুপার সোনি (ঢাকা মেট্রো-ব ১৫-৫৬১৬) পরিবহন একটি গাড়ীকে ওভারটেকিং করতে গিয়ে মাছ বোঝাই পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চাপা লেগে পিকআপের চালক আলমগীর নিহত হয়।
সুপার সনি বাসের সুপারভাইজার আহত লুৎফর রহমান জানান, মাছের গাড়িটিও দ্রুত গতীতে যাচ্ছিল। এসময় বিপরীতমুখী তাদের গাড়ির সাথে মাছের গাড়ির ধাক্কা লাগলে মাছের গাড়িটি দুমরে মুচরে যায়। এসময় চালক গাড়ির মধ্যে চাপা পড়ে।
বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গাড়ী দু’টি আটক করা হয়। বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে।




















