ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঐচ্ছিক তহবিলের অর্থ বিতরণ গোদাগাড়ীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘সবুজ বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় স্কুল শিক্ষার্থী রাণী নিহত, চালক আটক বাগাতিপাড়ায় ৩০ জুনের মধ্যে রোপণ হবে সাড়ে ১২ হাজার চারা রাজশাহীতে ছিনতাই মামলার মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২ রায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে মেধা ও বিজ্ঞান উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত লালপুরে তিনটি গাঁজার গাছ উদ্ধার, মাদক আইনে মামলা লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে যুবক আটক, এক্সকাভেটরের ব্যাটারি জব্দ লালপুরে গরুবোঝাই ভুটভুটির ধাক্কায় অটোভ্যানচালকের মৃত্যু

শাহজাদপুরে সরিষার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩ ২১৯ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাহজাদপুরে সরিষার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি!

সবুজ হোসেন রাজা,শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
শাহজাদপুরে সরিষার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি! শাহজাদপুরে চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলন হওয়ায় চাষীদের মুখে ফুটেছে হাসি। ভোজ্য তেলের আমদানি কমাতে, বোরো ও আমন মৌসুমের মাঝামাঝি সময়ে জমি ফেলে না রেখে তাতে সরিষা চাষ শুরু করেছেন স্থানীয় কৃষকরা।
বর্তমানে দুই ফসলি জমিকে তিন বা চার ফসলি করে গড়ে তুলতে রবি শস্য আবাদের দিকে ঝুঁকেছেন তারা। সরিষার বাজার মূল্য ভালো থাকায় সরিষা চাষাবাদে ব্যাপক আগ্রহ বেড়ে গেছে এ উপজেলার সরিষা চাষিদের।
এ বছর উপজেলায় ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১৪ হাজার ৫০ হেক্টর জমিতে সরিষার চাষ হচ্ছে। লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার ৩৫০ হেক্টর জমিতে বেশী সরিষা চাষ হয়েছে।

গালা ইউনিয়নের ভেরাখোলা গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক বলেন, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলন হয়েছে। বিঘা প্রতি আধুনিক জাতের বারি-১৭ সরিষা ৭ মণ করে হচ্ছে, বিঘা প্রতি সরিষা চাষে খরচ হয় ৭-৮ হাজার টাকা। বর্তমানে বাজারে ৩,৩০০-৩,৪০০ টাকা মণ দরে সরিষা বিক্রি হচ্ছে। তাতে করে সরিষা চাষাবাদে সবকিছু বাদ দিয়ে বিঘাতে নূন্যতম ১,৪০০-১,৫০০ হাজার টাকা করে লাভ হবে।

কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. এহসানুল হক বলেন, সরিষার আবাদ বাড়াতে আমরা কৃষকদেরকে প্রতিনিয়ত পরামর্শ দিয়ে যাচ্ছি। এছাড়াও বিভিন্ন প্রকল্প থেকে আধুনিক জাতের সরিষা দিয়ে প্রদর্শনী বাস্তবায়ন করা হয়েছে। তেমনি একটি প্রকল্প হল “তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি”। এর মাধ্যমে কৃষকদেরকে আধুনিক পদ্ধতিতে সরিষা চাষে উদ্বুদ্ধ করা হয়েছে। এবং সেই সাথে সরিষার বাজার দর ভালো থাকায় আমাদের এই অর্জন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আব্দুস ছালাম বলেন, কৃষকদের মাঝে বিনামূল্যের সার ও বীজ বিতরণ করেছি, কাটুই পোকার আক্রমণ রোধে সেক্সে ফেরোমন ফাঁদ স্থাপন করেছি। আশা করি, আবাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শাহজাদপুরে সরিষার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি!

আপডেট সময় : ০৯:৪৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩