সংবাদ শিরোনাম ::
রাণীনগরে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৩৯:২৩ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩ ১৯৯ বার পড়া হয়েছে

রাণীনগরে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ
রাণীনগরে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল। নওগাঁর রাণীনগরে হাবিবুর রহমান নামে এক বীর মুক্তিযোদ্ধা ইন্তেকাল করেছেন। ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর। শুক্রবার (৩ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে নয়টায় তার নিজ বাসভবনে বাধ্যক্ষ্য জনিত কারণে তার মৃত্যু হয়।
তিনি উপজেলার কুজাইল হালদারপাড়া গ্রামে প্রায় ১৫ বছর আগে জমি কিনে বসবাস করতো। তার আদি গ্রাম আত্রাই উপজেলার মদনডাঙ্গা গ্রামের মোলামদি প্রামানিকের ছেলে। শনিবার (৪ জানুয়ারি) বাদ যোহর রাষ্টীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন করা হয়। এসময় সমবেদনা জ্ঞাপন করে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন, অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

















