ঢাকা ০৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার রাজশাহীতে ৮ কেজি হেরোইনসহ ভাই-বোন গ্রেপ্তার আগামী ইউপি নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে- হুইপ দুলু জাতীয় পর্যায়ের জুডো প্রতিযোগিতায় বাউয়েট শিক্ষার্থীর জোড়া ব্রোঞ্জ পদক ঈশ্বরদীতে আবাসিক ভবনে মদ তৈরির অভিযোগে গ্রেপ্তার ২ পুঠিয়ায় লটারির মাধ্যমে অস্থায়ী নারী কর্মী নিয়োগ বাংলাদেশের একমাত্র সন্ত্রাসী দল আওয়ামী লীগ- নাটোরে হুইপ দুলু পঞ্চগড়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ২৫ জন

নাটোরে ৮ ইট ভাটায় ৩৮ লাখ টাকা অর্থদন্ড!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩ ৩৫৫ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে ৮ ইট ভাটায় ৩৮ লাখ টাকা অর্থদন্ড!

নাটোর প্রতিনিধিঃ
নাটোরে ৮ ইট ভাটায় ৩৮ লাখ টাকা অর্থদন্ড! পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং জিকজ্যাক চুল্লী না থাকায় নাটোরে ৮ ইট ভাটা মালিককে ৩৮ লাখ টাকার অর্থদন্ড প্রদান করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। সোম ও মঙ্গলবার দুদিন নাটোর সদর ও লালপুর উপজেলায় অভিযান চালিয়ে এই অর্থদন্ড প্রদান করা হয়।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) দিনব্যাপী অভিযানে লালপুর উপজেলার মঞ্জিলপুকুর এলাকায় জেএসবি ইট ভাটার মালিক হাফিজুল ইসলামকে সাত লাখ টাকা ও এমকে ইট ভাটার মালিক সবুর আলীকে পাঁচ লাখ টাকা এবং মাধবপুর এলাকার এইচবিআর ইট ভাটার মালিক মাসুদুর রহমানকে সাত লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া লালপুরের চর এলাকায় অপর একটি ড্রাম ভাটাসহ ইট গুড়িয়ে দেওয়া হয়। পরিবেশ অদিদপ্তরের ছাড়পত্র না থাকা, অবৈধভাবে মাটি সংগ্রহ, জ্বালানী কাঠ ব্যবহার করা এবং জিকজ্যাক চুল্লী না থাকায় অর্থদন্ড দেওয়া হয়।

এর আগে সোমবার (১৬ জানুয়ারি) নাটোর সদর উপজেলায় অভিযান চালিয়ে পন্ডিতগ্রাম এলাকার সিএইচএন, এনকেসি, এসিএইচ এবং আরবিআর ইট ভাটা চার লাখ টাকা করে এবং সেনভাগ ঘোষপাড়া এলাকার বিটিবি ইট ভাটা তিন লাখ টাকা সহ ১৯ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা এবং স্কুলের এক কিলোমিটারের মধ্যে ভাটার অবস্থান থাকায় উল্লেখিত ৫ ভাটার মালিককে এই অর্থদন্ড প্রদান করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুকুমার সাহা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট শাখার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার বলেন, ইট ভাটা স্থাপন ও নিয়ন্ত্রন আইন-২০১৩ এর বিভিন্ন ধারায় এই দন্ড প্রদান করা হয়েছে।

January 17, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নাটোরে ৮ ইট ভাটায় ৩৮ লাখ টাকা অর্থদন্ড!

আপডেট সময় : ০৩:১৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩