ঢাকা ০২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্যান্সার আক্রান্ত নারীকে ধ র্ষ ণ চেষ্টার মামলার পলাতক আসামি ঢাকায় আটক প্রথমবারের মতো রাণীনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মান্দায় খালে গোসলের সময় পানিতে পড়ে বৃদ্ধের মৃত্যু জাতীয় পল্লী উন্নয়ন দিবসে বাগাতিপাড়ায় ৩০ লাখ টাকার বেশি ঋণের চেক বিতরণ বাগাতিপাড়ায় একদিনে আওয়ামী লীগের সাবেক তিন নেতা আটক রাণীনগরে এক মঞ্চে সাত কর্মসূচির উদ্বোধন ও বিভিন্ন উপকরণ বিতরণ লালপুরে নানাবাড়ির পানি নিষ্কাশনের ডোবায় পড়ে শিশু রাফসান’র মৃত্যু রাজশাহীতে কলাবাগান থেকে তিন বস্তা গাঁজা উদ্ধার; জড়িতদের শনাক্তে অভিযান চলছে সিংড়ায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে শ্লী/ল/তা/হা/নি/র চেষ্টা, গণ-ধো’লা’ইয়ের পর অটোরিকশাচালককে পুলিশে সোপর্দ

থানার পরিত্যক্ত জায়গায় সবজি চাষ  করে সৌন্দর্য বৃদ্ধি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৯:৫২ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২ ১৭৭ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
থানার পরিত্যক্ত জায়গায় সবজি চাষ  করে সৌন্দর্য বৃদ্ধি
আলমগীর হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
থানার পরিত্যক্ত জায়গায় সবজি চাষ  করে সৌন্দর্য বৃদ্ধি।

ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার পরিত্যক্ত জায়গায় বিভিন্ন রকম সবজি চাষ করা হচ্ছে। এতে করে চাহিদা মিটছে  থানা পুলিশের। রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানার উদ্যোগে বিভিন্ন রকম সবজি ও ফুলের  চাষ করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশের এক খন্ড জমিও যেন অনাবাদী না থাকে। ফসল উৎপাদনে বেশি নজর দিতে হবে। যারা ঘরে বসে আছেন ছাদে বাগান করুন, জমি থাকলে গাছ লাগানোর কাজ আপনারা নির্বিঘ্নে করতে পারেন।’ এরই পরিপ্রেক্ষিতে থানা চত্বরে পরিত্যক্ত জায়গা পরিষ্কার করে চাষ করা হয়েছে নানা ধরনের সবজি। যেন সবুজের সমারোহ। এখানকার আবাদকৃত শাক-সবজি ক্ষেত থেকে তুলে থানার অফিসার ও ফোর্সসহ সবাই পরিবারের অনেকটা চাহিদা পূরণ করছেন।
সরেজমিনে ঘুরে দেখা যায়, থানা চত্বরে প্রায় ৫০ শতাংশ পরিত্যক্ত জায়গায় সুসজ্জিত একটি সবজির ক্ষেত। এখানে ফুলকপি, বাঁধাকপি, সবুজশাক, লালশাক, মূলাশাক, বেগুন, রসুন, পেঁয়াজ, টমেটো ও শিম,লাউ,পেপে সহ বিভিন্ন জাতের সবজি চাষ করা হয়েছে। এছাড়া বাহারি রঙের বিভিন্ন প্রজাতির ফুলের গাছ  লাগানো হয়েছে।
সবজি বাগানের সার্বিক পরিচর্যা ও দেখভালের দায়িত্বে আছেন থানার নায়েক মাহফুজুর, কনস্টেবল মন্টু, দেলোয়ার, মসলেম, রতন, মালেক। তারা বলেন, ওসি স্যারের নির্দেশমতে সবজি বাগান করেছি। খুবই ভালো লাগে বাগান দেখে। এখানে উৎপাদিত সবজি আমাদের চাহিদা পূরণ করছে।
 রুহিয়া থানা  প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক  . কুদরত আলী  থানা চত্বরে সবজির বাগান করার বিষয়ে তিনি বলেন, থানার চারিদিকে বিভিন্ন রকম শাক সবজির চাষ করা দেখে খুব ভালো লাগলো। কেননা যেসব জায়গায় সবজির বাগান করা হয়েছে আগে তো অনেক নোংরা ছিল সেখানে এবং বিভিন্ন প্রজাতির ফুলের গাছ লাগানো হয়েছে এতে করে থানা চত্বরের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে।
রুহিয়া  থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. সোহেল রানা  বলেন, ‘দেশের এক ইঞ্চি জমিও যেন পতিত না থাকে’ প্রধানমন্ত্রীর ওই নির্দেশনা বাস্তবায়নে থানার পতিত জায়গায় সবজির বাগান করতে হবে। তারই ধারাবাহিকতায় থানার চারিদিকে বিভিন্ন রকম শাক-সবজি চাষ এবং বিভিন্ন প্রজাতির ফুলের গাছ চাষ করেছি। এক সবজি উঠার পরেই আবার নতুন করে সবজি চাষ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কৃষ্ণ রায়  বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনাবাদী জমিতে সবজি চাষ করতে হবে। সে লক্ষে কৃষি বিভাগ কাজ করছে। থানা চত্বরে সবজি চাষ, এটা খুবই ভালো উদ্যোগ। কৃষি বিভাগ থেকে তাদেরকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন সরকারি অফিস প্রাঙ্গণ ও শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিণায় সবজি চাষাবাদের জন্য কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

থানার পরিত্যক্ত জায়গায় সবজি চাষ  করে সৌন্দর্য বৃদ্ধি

আপডেট সময় : ০১:৩৯:৫২ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২