ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে সরকারি গাড়িচালক সমিতির বার্ষিক বনভোজন ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত লালপুরে নিজের ক/ন্যাশি’শুকে ধ র্ষ ণে র অভিযোগে বাবা আটক! নলডাঙ্গার পাটুলে চার্জার গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল মোটরসাইকেল চালকের তিন মাস ধরে অচল রামেকের সিটি স্ক্যান মেশিন, চরম ভোগান্তিতে রোগীরা করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির বরকলে ১০ হাজার মানুষ পানিবন্দী বাগাতিপাড়ায় ৩৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি র‌্যাবের হাতে গ্রেপ্তার আটোয়ারীতে জমি নিয়ে বিরোধের জেরে কালীমন্দিরে ভাঙচুর, সাম্প্রদায়িক গুজব ছড়ানোর অভিযোগ আসামির মৃত্যুর গুজবে আগৈলঝাড়া থানায় হামলা, আহত ১০ পঞ্চগড়ে করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে কিশোর নিখোঁজ, তীব্র স্রোতে উদ্ধার অভিযান স্থগিত

হাসিনার ‘হেলমেট বাহিনী’ এখন ‘গুপ্ত বাহিনী’: ভূমিমন্ত্রী মিনু

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৯:২৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ ১৩২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাসিনার ‘হেলমেট বাহিনী’ এখন ‘গুপ্ত বাহিনী’: ভূমিমন্ত্রী মিনু

রাজশাহীতে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় রাজনৈতিক অস্থিরতা তৈরির অভিযোগ

রাজশাহীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, শেখ হাসিনা সরকারের আমলে বিএনপির নেতা-কর্মীদের ওপর নির্যাতন চালানো কথিত ‘হেলমেট বাহিনী’ বর্তমানে ‘গুপ্ত বাহিনী’ হিসেবে আত্মপ্রকাশ করেছে।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী অভিযোগ করেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সেই হেলমেট বাহিনীর সদস্যরা নতুন রূপে সংগঠিত হয়ে দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির পেছনে কাজ করছে। তাদের উদ্দেশ্য দেশকে অশান্ত রাখা এবং রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করা।

তিনি বলেন,
“স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা অনেক বেশি কঠিন।”
বিএনপি সব সময় দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেয় উল্লেখ করে তিনি আরও বলেন,
“আমাদের ঘোষণা— সবার আগে বাংলাদেশ। আমরা কোনো প্রভুত্বে নয়, বরং পারস্পরিক বন্ধুত্বে বিশ্বাস করি। দেশের সাধারণ মানুষই আমাদের মূল শক্তি।”

মিজানুর রহমান মিনু আরও বলেন, তার মন্ত্রণালয়ের অধীনে অনেক খাস জমি রয়েছে। ইচ্ছা করলে সেগুলো দখল করে দলীয় কার্যালয় নির্মাণ করা সম্ভব ছিল, কিন্তু বিএনপি দখলবাজির রাজনীতিতে বিশ্বাস করে না।

তিনি জানান, দলের মহাসচিবের নামে বৈধভাবে জমি ক্রয় করে স্থায়ী কার্যালয় নির্মাণের পরিকল্পনা রয়েছে।

সভায় রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন। এছাড়াও জেলা বিএনপির অন্যান্য শীর্ষ নেতারা বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হাসিনার ‘হেলমেট বাহিনী’ এখন ‘গুপ্ত বাহিনী’: ভূমিমন্ত্রী মিনু

আপডেট সময় : ০৯:২৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬