ঢাকা ১১:৩২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চিকিৎসকের অবহেলার অভিযোগে নাটোরে মা ও শিশু সদনে ভাঙচুর, নবজাতকের মৃত্যু গোদাগাড়ীতে সজিনা গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু রাজশাহীতে কি’শোরী ধ র্ষ ণ মামলায় ধর্মযাজক বেকসুর খালাস সাপাহারে অবৈধ ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার গোদাগাড়ীতে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ ও সমাবেশ পঞ্চগড়ে একই দিনে সাপের কামড়ে আহত দুই; একজনকে দেওয়া হয়েছে এন্টিভেনাম, অন্যজন পর্যবেক্ষণে মান্দায় জলাবদ্ধতায় পানিবন্দি ২০০ পরিবার; প্রশাসনের উদ্যোগে শুকনো খাবার বিতরণ মেধাবীদের যথাযথ মূল্যায়নে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: ভূমিমন্ত্রী পঞ্চগড়ে গরু নিয়ে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু কেশরহাটে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ কারেন্ট জাল; হুমকিতে দেশীয় মাছের অস্তিত্ব

হাদি হত্যার বিচারের দাবিতে রাণীনগরে বিক্ষোভ মিছিল

মনোরঞ্জন চন্দ্র, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৪৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ ২৭১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাদি হত্যার বিচারের দাবিতে রাণীনগরে বিক্ষোভ মিছিল

নওগাঁর রাণীনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে মিছিল ও প্রতিবাদ সভা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যার বিচারের দাবিতে নওগাঁর রাণীনগরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে রাণীনগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাত্র পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। বিকেল সাড়ে ৪টায় রাণীনগর শের-এ বাংলা সরকারি মহাবিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এতে অংশগ্রহণকারীরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা গোলচত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় হাদি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়।

রাণীনগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রুহুর আমিন রিমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির, নওগাঁ-৬ আসনের ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মোস্তফা ইবনে আব্বাস, শিক্ষক নজরুল ইসলাম, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মো. কবির, আমির হামজা প্রমুখ।

বক্তারা বলেন, শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড একটি পরিকল্পিত রাজনৈতিক হত্যা। এর সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে আন্দোলন আরও জোরদার করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

সভা শেষে নিহত শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হাদি হত্যার বিচারের দাবিতে রাণীনগরে বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৩:৪৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫