সোনাপাতিলে ১৫\১৭টি বাড়ির পয়নিষ্কাশনের পানি গড়ে সড়কে- ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী
- আপডেট সময় : ১০:০৭:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২ ১৮৬ বার পড়া হয়েছে

সোনাপাতিলে ১৫\১৭টি বাড়ির পয়নিষ্কাশনের পানি গড়ে সড়কে- ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
সোনাপাতিলে ১৫\১৭টি বাড়ির পয়নিষ্কাশনের পানি গড়ে সড়কে- ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী। নাটোরের বাগাতিপাড়ায় পৌর এলাকার সোনাপাতিলের প্রায় ১৫\১৭টি বাসা বাড়ির পয়নিষ্কাশনের পানি গড়ে আসে বাগাতিপাড়া-নাটোর প্রধান সড়কে। আর সে কারণেই সড়কের ওই জায়গা (সোনাপাতিল মহল্লায়) নষ্ট হয়ে যায়। বারবার সংষ্কার করার পড়েও উপজেলার মালঞ্চি বাজার থেকে বিহারকোল বাজারে যাওয়ার পথে সড়কের কিছু অংশ সব সময় ভেঙে খানা খন্দক হয়ে থাকে। এতে করে ভোগান্তিতে পড়তে হয় ওই পথে চলাচলকারী সহ স্থানীয়দের।
বাগাতিপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৭ মে) বেলা ১১টায় অনুষ্ঠিত উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় কথাগুলো বলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী। এ সময় বাগাতিপাড়া পৌরসভা কার্যালয় কে দায়ী করে আব্দুল হাদী বলেন, বাসা বাড়িসহ বৃষ্টির পানি অপসারণের কোনো ব্যবস্থা বা ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে বেশ কিছু জায়গায় পানি জমে সড়কটি নষ্ট হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে সভায় আইন শৃঙ্খলার সাথে সম্পৃক্ত বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম অনন্যা, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায়, উপজেলা আ’লীগের সহ সভাপতি নূরুল ইসলাম ঠাণ্ডু, মডেল থানার সাব ইন্সপেক্টর কামরুজ্জামান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বাগাতিপাড়া প্রেসক্লাবের সভাপতি এ, এ, এম আল-আফতাব খান সুইট, উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারী মিজানুর রহমান প্রমুখ।
এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসার, বিভিন্ন দপ্তর প্রধান, বাজার কমিটির সভাপতি-সম্পাদক, ইসলামীক ফাউন্ডেশনের কর্মকর্তা, ইমাম, পুরোহিত, বাগাতিপাড়া প্রেসক্লাবের সেক্রেটারী ফজলুর রহমান সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
সকলের বক্তব্য শেষে সভায় আলোচ্য বিষয়গুলো যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নিয়ন্ত্রণ ও সমাধান করার কথা বলেন সভার সভাপতি ইউএনও প্রিয়াংকা দেবী পাল।



















