ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভেড়ামারায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধ/র্ষ/ণে/র অভিযোগ, সৎ-নানাকে গণ-ধো/লা/ই দিয়ে পুলিশে সোপর্দ ঈদুল আজহা সামনে রেখে র‌্যাব-৫-এর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার বাগাতিপাড়া থেকে নি/খোঁ/জের ৭ দিন পর লালপুরে আহত অবস্থায় উদ্ধার বৃদ্ধের মৃত্যু রামিসা হ/ত্যা মামলার আসামি দ্রুত গ্রেপ্তার, অপপ্রচারের অভিযোগ: প্রতিমন্ত্রী আজাদ চিরনিদ্রায় শায়িত হলেন ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম লালপুরে রেলওয়ে ব্রিজের নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার ঝিনাইগাতী সীমান্তে ১ হাজার ২৩৪ বোতল ভারতীয় মদ ও কাভার্ড ভ্যান আটক তালায় ভ’য়াব’হ সড়ক দু’র্ঘ’টনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত মাধবপুরে সড়ক দু/র্ঘ/টনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত কিশোরগঞ্জে চালবোঝাই পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী-সন্তান নিহত

সিরাজগঞ্জে ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদের মৃত্যু

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:০৮:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬ ৩৩৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জে ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদের মৃত্যু

শ্বাসকষ্টজনিত অসুস্থতায় হাসপাতালে নেওয়ার পর শেষ নিঃশ্বাস; অল্প বয়সেই সামাজিক মাধ্যমে জনপ্রিয়তা অর্জন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় তৌহিদ (১০) নামের এক ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে শ্বাসকষ্টজনিত অসুস্থতায় হাসপাতালে নেওয়ার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তৌহিদ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মিরের দেউলমুরা গ্রামের হাফেজ মো. জাকারিয়ার ছেলে। পরিবার সূত্রে জানা যায়, ছোটবেলা থেকেই তিনি শ্বাসকষ্ট সমস্যায় ভুগছিলেন। বুধবার সকালে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, তৌহিদ সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সিরাজগঞ্জের মজার আড্ডা’ নামে একটি ফেসবুক পেজে আঞ্চলিক ভাষায় বাস্তবমুখী ও হাস্যরসাত্মক বিভিন্ন চরিত্রে অভিনয় করে অল্প সময়ের মধ্যেই দর্শকদের মাঝে জনপ্রিয়তা অর্জন করেন।

পরিবারের সদস্যরা জানান, সম্প্রতি হাটপাঙ্গাসী বাজারে অবস্থিত আদিবা কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতা মনিরুল ইসলামের সহযোগিতায় তিনি অনলাইন আয় সংক্রান্ত পে-আউট সেটআপ সম্পন্ন করেছিলেন। চলতি মাসেই তার প্রথম আয় পাওয়ার কথা ছিল।

তৌহিদের অকাল মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সিরাজগঞ্জে ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদের মৃত্যু

আপডেট সময় : ০২:০৮:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬