সংবাদ শিরোনাম ::
সিংড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু!
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:৫২:২৪ অপরাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২ ১৯৭ বার পড়া হয়েছে

সিংড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু!
নাটোর প্রতিনিধিঃ
সিংড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু! নাটোরের সিংড়ায় ধান ক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে মিলন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (৩১ জুলাই) দুপুর ২টায় উপজেলার কালীনগর বিলে এই ঘটনা ঘটে। নিহত মিলন হোসেন (৩৬) কালীনগর গ্রামের আব্দুল আজিজ প্রামাণিকের ছেলে।
এর সত্যতা নিশ্চিত করে কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল হক চুনু জানান, রোববার দুপুরে কৃষক মিলন হোসেন বাড়ির পাশে চলনবিলের ধান ক্ষেতে কাজে যায়। এসময় হঠাৎ বজ্রপাতে তার সমস্ত শরীর পুড়ে ধান ক্ষেতেই তার মৃত্যু হয়।










