ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় সাড়ে ৭ কিলোমিটার রেলপথে প্রায় সাড়ে ৩ হাজার স্লিপার ক্ষতিগ্রস্ত, দুর্ঘটনার শঙ্কা চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গরু চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু মিরপুরে ৭-৮ দিন ধরে কক্ষে পড়ে ছিল বৃদ্ধার পচাগলা মরদেহ, তিন সন্তান উচ্চপদস্থ ও প্রতিষ্ঠিত ঝিনাইগাতীতে প্রাথমিক বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা নিরসন ও রাস্তা উন্মুক্তের দাবিতে মানববন্ধন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদত্যাগের ঘটনায় রাঙামাটিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ দুর্গাপুরে ইউনিয়ন ভূমি অফিসের জানালার থাইগ্লাস কেটে দুর্ধর্ষ চুরি রাজশাহী মেডিকেলে এক শিশুর হামের পরই ধরা পড়ল ডেঙ্গু, আইসিইউতে ভর্তি সিংড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তিন মামাতো ফুপাতো ভাই নিহত বাগাতিপাড়ায় চোর ধরতে গিয়ে চোরের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত “শফি” খেলাধুলার মাধ্যমে গড়ে উঠবে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ নতুন প্রজন্ম- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সারদায় পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৮ কনস্টেবলকে অব্যাহতি

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১২:৪২:১৫ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫ ১৯০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সারদায় পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৮ কনস্টেবলকে অব্যাহতি

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণে থাকা আট জন ট্রেইনি রিক্রুট কনস্টেবলকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) জুমার নামাজের পর ওই আট জনকে অব্যাহতির বিষয়ে জানানো হয়। অব্যাহতি পাওয়া কনস্টেবলরা শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে একাডেমি ত্যাগ করেন বলে পুলিশ একাডেমির একাধিক সূত্র নিশ্চিত করেছে। তবে, এ বিষয়ে বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ মাসুদুর রহমান ভুঞার সাথে কথা বলা সম্ভব হয়নি। কয়েক দফায় ফোনে কল করা হলেও ধরেননি পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এআইজি ইনামুল হক সাগর।

অব্যাহতি পাওয়া কনস্টেবলরা হলেন, মো. শাকিব, মো. অন্তর, ফজলে রাব্বি, বিক্রম কুমার, নূর আজম, রিয়াজ আলী, আল মামুন ও কিংকর।
বাংলাদেশ পুলিশ একাডেমি সূত্রে জানা গেছে, গত ২৪ জুন পুলিশ একাডেমিতে ৩৪৭ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবলের ছয় মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ শুরু হয়। গত বছরের ২০ ডিসেম্বর প্রশিক্ষণ শেষ হওয়ার কথা ছিল। তবে এখনও প্রশিক্ষণ শেষ হয়নি। সমাপনী কুচকাওয়াজের আয়োজনও করা হয়নি। গত ১৯ ডিসেম্বর সমাপনী কুচকাওয়াজের জন্য দিন ঠিক করা হলেও পরে তা অনিবার্য কারণে স্থগিত করা হয়। আগামী ১২ জানুয়ারি এ কুচকাওয়াজ হতে পারে। এর আগে তিন ধাপে ৩২১ জন প্রশিক্ষণরত উপ-পরিদর্শককে (এসআই) মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও ১৬ ডিসেম্বর প্রশিক্ষণরত ২৫ জন এএসপিকে শোকজ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সারদায় পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৮ কনস্টেবলকে অব্যাহতি

আপডেট সময় : ১২:৪২:১৫ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫