ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঐচ্ছিক তহবিলের অর্থ বিতরণ গোদাগাড়ীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘সবুজ বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় স্কুল শিক্ষার্থী রাণী নিহত, চালক আটক বাগাতিপাড়ায় ৩০ জুনের মধ্যে রোপণ হবে সাড়ে ১২ হাজার চারা রাজশাহীতে ছিনতাই মামলার মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২ রায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে মেধা ও বিজ্ঞান উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত লালপুরে তিনটি গাঁজার গাছ উদ্ধার, মাদক আইনে মামলা লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে যুবক আটক, এক্সকাভেটরের ব্যাটারি জব্দ লালপুরে গরুবোঝাই ভুটভুটির ধাক্কায় অটোভ্যানচালকের মৃত্যু

সারজিস আলমের হলফনামায় তথ্য বিভ্রাট: ৯ লাখের জায়গায় ২৮ লাখ, টাইপিং ভুল দাবি

উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬ ২৮০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সারজিস আলমের হলফনামায় তথ্য বিভ্রাট: ৯ লাখের জায়গায় ২৮ লাখ, টাইপিং ভুল দাবি

পঞ্চগড়-১ আসনে এনসিপি প্রার্থীর আয় সংক্রান্ত তথ্য নিয়ে সংবাদ সম্মেলনে ব্যাখ্যা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের নির্বাচনি হলফনামায় দেওয়া আয় সংক্রান্ত তথ্যে গরমিলের অভিযোগ উঠেছে। হলফনামায় ৯ লাখ টাকার পরিবর্তে ২৮ লাখ টাকা উল্লেখ করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

এ বিষয়ে বুধবার (৭ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় শহরের এনসিপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন সারজিস আলম। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, এটি একটি অনিচ্ছাকৃত টাইপিং মিসটেক।

সারজিস আলম বলেন,
“আমাদের আয়কর রিটার্নে দেখানো আয়ের তথ্য লেখার সময় একটি ভুল হয়েছে। যিনি আমাদের হলফনামাটি প্রস্তুত করেছেন, তিনি অনিচ্ছাকৃতভাবে টাইপিং ভুল করেছেন। যেখানে ৯ লাখ টাকা লেখার কথা ছিল, সেখানে ২৮ লাখ টাকা লেখা হয়েছে। বিষয়টি সেদিন জেলা প্রশাসকও উল্লেখ করেছিলেন এবং আমাদের তা সংশোধন করে সাপ্লিমেন্টারি হলফনামা জমা দিতে বলা হয়। পরে আমরা সেই ভুল সংশোধন করে আইনগতভাবে নতুন করে সংশ্লিষ্ট পাতাটি জমা দিয়েছি।”

এসময় তিনি অভিযোগ করেন, বিএনপির লোকজন তাদের নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। তিনি বলেন,
“নির্বাচনের আগেই যদি ক্ষমতা, পেশিশক্তি ও কালোটাকার দাপট দেখানো হয়, তাহলে আগামীর নির্বাচন সুষ্ঠু হওয়ার পরিবেশ নষ্ট হবে।”

চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সারজিস আলম আরও বলেন,
“গত এক-দেড় বছরে কেউ যদি আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির প্রমাণ করতে পারে, তাহলে যে শাস্তি দেওয়া হবে আমি তা মেনে নেব। তবে আওয়ামী লীগের পেইড এজেন্ট হিসেবে উদ্দেশ্যমূলকভাবে যারা প্রপাগান্ডা ছড়াবে, তাদের বিরুদ্ধে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নিতে হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সারজিস আলমের হলফনামায় তথ্য বিভ্রাট: ৯ লাখের জায়গায় ২৮ লাখ, টাইপিং ভুল দাবি

আপডেট সময় : ০৩:০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬