ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে যাত্রীবাহী বাসে তল্লাশি, ৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার পুঠিয়ায় তিন ফসলি জমিতে পুকুর খননের হিড়িক, কমছে আবাদি জমি রাবিতে শিবিরের ‘গুমের নাটক’ অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ নলডাঙ্গায় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও যৌন উত্তেজক ওষুধ জব্দ, ভ্রাম্যমাণ বিক্রেতাকে জরিমানা বাগাতিপাড়ায় গৃহবধূকে সং/ঘব/দ্ধ ধ/র্ষ/ণ মামলার প্রধান আসামি আসলাম গ্রেপ্তার মান্দায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঐচ্ছিক তহবিলের অর্থ বিতরণ গোদাগাড়ীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘সবুজ বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় স্কুল শিক্ষার্থী রাণী নিহত, চালক আটক বাগাতিপাড়ায় ৩০ জুনের মধ্যে রোপণ হবে সাড়ে ১২ হাজার চারা রাজশাহীতে ছিনতাই মামলার মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২

সাংবাদিক নাদিম হত্যার খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩ ১৮২ বার পড়া হয়েছে

রাজশাহীতে সাংবাদিক নাদিম হত্যার খুনিদের শাস্তির দাবিতে মানববন্ধন

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাংবাদিক নাদিম হত্যার খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন!

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
সাংবাদিক নাদিম হত্যার খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন! সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জুন) দুপুরে মহানগরীর দড়িখড়বোনা মোড়ে রাজশাহী সংবাদিক ইউনিয়নের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক নাদীম হত্যকাণ্ডের ঘটনা গণতন্ত্রের ওপর হুমকি। এর সুষ্ঠু বিচার না হলে তা অতীতের ঘটনাগুলোর মতই খুবই খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে। তাই সব আসামি আসামিদে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

নেতৃবৃন্দ বলেন, বাংলানিউজের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম নিহতের ঘটনা আমাদের হতবাক করেছে। নৃশংস এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানাচ্ছি। বিশেষ করে এই ঘটনার মূল হোতা জামালপুরের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু ও তার সব সহযোগীকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। না হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-মহাসচিব রাশেদ রিপন। সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম। পরিচালনা করেন- রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তানজিমুল হক। আরও বক্তব্য রাখেন, বাংলানিউজের সিনিয়র করেসপন্ডেন্ট শরীফ সুমন, বিটিভির নিজস্ব প্রতিবেদক আজিজুল ইসলাম, এসএসটিভি’র ব্যুরো প্রধান জিয়াউল গণি সেলিম, দৈনিক কালবেলার ব্যুরো প্রধান আমজাদ হোসেন শিমুল প্রমুখ।

উল্লেখ্য, গত বুধবার (১৪ জুন) রাত ১০টার দিকে বকশিগঞ্জের পাথাটিয়ায় ডাচ-বাংলা ব্যাংকের বুথের সামনে এই নৃশংস হামলার ঘটনার ঘটে। এরপর বৃহস্পতিবার (১৫ জুন) বেলা পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিমের মৃত্যু হয়। গোলাম রাব্বানী নাদিম উপজেলার নিলাখিয়া ইউনিয়নের গোমের চর গ্রামের আবদুল করিমের ছেলে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিক নাদিম হত্যার খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন!

আপডেট সময় : ০৪:০৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩