সরকার গণতান্ত্রিক হলে, তেলের দাম অস্বাভাবিক বৃদ্ধি হত না- ড. এফ. নজরুল ইসলাম
- আপডেট সময় : ০২:৪৯:৫০ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২ ১৭৭ বার পড়া হয়েছে

সরকার গণতান্ত্রিক হলে, তেলের দাম অস্বাভাবিক বৃদ্ধি হত না- ড. এফ. নজরুল ইসলাম
রাবি প্রতিনিধি:
সরকার গণতান্ত্রিক হলে, তেলের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি করা হত না বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ড. এফ. নজরুল ইসলাম। বুধবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন। জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের অস্বাভাবিক লোডশেডিং, গণপরিবহনের ভাড়া ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে।
কর্মসূচিতে তিনি বলেন, করোনার আগে তেল বিক্রি বাবদ এই মন্ত্রণালয় তেল খাতে যে মূনাফা অর্জন করেছে তেলের এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধি না করে অর্জিত মুনাফা দিয়ে আরো ৬ মাস চালানো যেত। পত্রিকায় এসেছে, সরকার তেলের দাম হাকিয়ে ১৫৭ কোটি টাকা মূনাফা করছে। সরকারের কাছে আমার দাবি, তেলের দাম অনতিবিলম্বে কমিয়ে মানুষকে দুর্দশার হাত থেকে রক্ষা করতে হবে।
মানববন্ধনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. কুদরত ই জাহান প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, চাটুকারদের পরিবেষ্টিত হয়ে প্রধানমন্ত্রী দেশ চালাচ্ছেন। উন্নয়নের চাকায় চাপে পড়ে আজ ফ্লাইওভারের নিচে মানুষ মারা যায়। উন্নয়নের চাপায় জ্বালানি তেলের দাম ১৩৫ টাকা, উন্নয়নের চাপায় ডিম এখন ১৪ টাকা পিস। এদিকে একবিংশ শতাব্দীতে এসে আপনার আশপাশের মন্ত্রীরা খুঁজে বেড়ায় কে কাপড় পরেছে, কে পরেনি।
জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. মাসুদুল হাসান খানের (মুক্তা) সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন কলা অনুষদের ডীন ও ফোরমের উপদেষ্টা প্রফেসর ড. ফজলুল হক, ফোরমের সাবেক উপদেষ্টা প্রফেসর ড. এনামুল হক, আইবিএ’র প্রফেসর ড. হাছানাত আলী, এগ্রোনমি এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের প্রফেসর ড. আবুল হাসান মুকুল।
কর্মসূচি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ মাসুদুল হাসান খান(মুক্তা)’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অধ্যাপক আবুল হাসান মুকুল, অধ্যাপক হাছানাত আলী, অধ্যাপক আমজাদ হোসেন, অধ্যাপক ফজলুল হক প্রমূখ।










