ঢাকা ০২:৩২ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

“সংস্কারবিরোধী বা ইতিহাসে দায়ভার আছে এমন দলের সাথে জোট নয়” – নাহিদ ইসলাম

এম এম মামুনঃ
  • আপডেট সময় : ০২:৪২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ৩৮৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“সংস্কারবিরোধী বা ইতিহাসে দায়ভার আছে এমন দলের সাথে জোট নয়” – নাহিদ ইসলাম

এনসিপি আহ্বায়ক বলেন, “আমরা নতুন রাজনৈতিক শক্তি, নীতিগত অবস্থান থেকেই সিদ্ধান্ত নেব”

জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কারের বিপক্ষে অবস্থান নেয় বা ইতিহাসে দায়ভার রয়েছে- এমন কোনো রাজনৈতিক দলের সঙ্গে এনসিপির জোট হওয়ার সম্ভাবনা নেই।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাজশাহী পর্যটন মোটেল প্রাঙ্গণে এনসিপির বিভাগীয় প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, “আমরা এখন পর্যন্ত কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত নেইনি। যদি সিদ্ধান্ত নিতে হয়, তা অবশ্যই নীতিগত জায়গা থেকে আসবে। যারা সংস্কারের বিপক্ষে দাঁড়ায় বা স্বাধীনতা-সার্বভৌমত্বের নতুন আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নেয়, কিংবা ইতিহাসে যাদের দায়ভার রয়েছে- তাদের সঙ্গে জোটের বিষয়ে আমাদের অনেকবার ভাবতে হবে। আমরা নতুন রাজনৈতিক শক্তি হিসেবে জনগণের প্রত্যাশা পূরণে স্বাতন্ত্র্য নিয়েই এগোতে চাই।”

তিনি আরও বলেন, “জুলাই সনদ সাক্ষরের অপেক্ষায় আমরা আছি। সনদ বাস্তবায়ন হবে গণভোটের মাধ্যমে, এবং সেই ভোটের মাধ্যমে ড. ইউনুস আদেশ সাক্ষর করবেন। রাষ্ট্রপতি এ আদেশ সাক্ষর করতে পারবেন না, কারণ বিদ্যমান সংবিধানের সঙ্গে এটি সাংঘর্ষিক হবে। কোনো ধরনের ‘নোট অব ডিসেন্ট’ থাকলে এনসিপি তাতে সাক্ষর করবে না।”

নাহিদ অভিযোগ করেন, “নির্বাচনকে ঘিরে ফ্যাসিবাদী শক্তি ও বৈদেশিক মহল ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা নির্বাচনী প্রক্রিয়াকে বানচাল করার চেষ্টা করছে, এমনকি ১৪ দল আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে।”

তিনি আরও বলেন, “আগের পদ্ধতিতে তত্ত্বাবধায়ক সরকার হবে না। ড. ইউনুসের নেতৃত্বেই নির্বাচন অনুষ্ঠিত হবে।”

শাপলা প্রতীক না পাওয়ার অভিযোগ প্রসঙ্গে নাহিদ বলেন, “এনসিপিকে শাপলা প্রতীক না দেয়া নির্বাচন কমিশনের সেচ্ছাচারিতা। তারা গায়ের জোরে কাজ করছে। যদি রাজনৈতিকভাবে আদায় করতে হয়, তবে রাজপথেই তা আদায় করা হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

“সংস্কারবিরোধী বা ইতিহাসে দায়ভার আছে এমন দলের সাথে জোট নয়” – নাহিদ ইসলাম

আপডেট সময় : ০২:৪২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫