সংঘবদ্ধ মোবাইল চোর চক্রের ৫ সদস্য সিংড়া থেকে গ্রেফতার!
- আপডেট সময় : ০৭:৫২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪ ২২৪ বার পড়া হয়েছে

সংঘবদ্ধ মোবাইল চোর চক্রের ৫ সদস্য সিংড়া থেকে গ্রেফতার!
বিশেষ প্রতিনিধি নাটোরঃ
নাটোরের সিংড়া থেকে সংঘবদ্ধ মোবাইল চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের সদস্যরা। রোববার (৪ ফেব্রুয়ারী) রাতে উপজেলার খাগড়বাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ৫টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার খাগড়বাড়িয়া গ্রামের হাছান খাঁ এর ছেলে চক্রের মুলহোতা সম্রাট খাঁ, তার বাবা বাবা হাছান খাঁ, মৃত কালু খাঁ এর ছেলে জনি খাঁ, দোলোয়ার খানের ছেলে রিদয় খান ও একই উপজেলার পাঁচবাড়ীয়া গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে রানা শেখ।
সোমবার (৫ ফেব্রুয়ারী) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান র্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার। র্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার সিংড়া থানার খাগড়বাড়িয়া গ্রামে অভিযান চালায় র্যাবের সদস্যরা। অভিযানের সময় প্রথমে মোবাইল চোর চক্রের মুলহোতা সম্রাট খাঁকে গ্রেফতার করে র্যাব। পরে তার দেওয়া তথ্যমতে তার বাবা হাছান খাঁ, জনি খাঁ, রিদয় খান ও রানা শেখকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫ টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করে যে, তাদের কাছে থেকে জব্দকৃত আলামত মোবাইল ফোন জেলার বিভিন্ন এলাকা থেকে চুরি করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিংড়া থানায় নিয়মিত মামলা দায়ের করে থানার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয় বলেও র্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়।




















