শ্রীমঙ্গলে অবৈধ গ্যাস-তেল মজুদে অভিযান, জরিমানা ১ লাখ টাকা
- আপডেট সময় : ১০:০১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ ১১৪ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গলে অবৈধ গ্যাস-তেল মজুদে অভিযান, জরিমানা ১ লাখ টাকা
সাতগাঁও ও রুস্তমপুরে উপজেলা প্রশাসনের অভিযান; এলপিজি গ্যাস ও অতিরিক্ত জ্বালানি মজুদের দায়ে ব্যবস্থা
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে গ্যাস ও জ্বালানি তেল মজুদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৭ মার্চ) পরিচালিত এ অভিযানে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহিবউল্লাহ্ আকন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি র্যাব-৯ ও ফায়ার সার্ভিসের একটি দল অংশ নেয়।

অভিযানকালে দুটি প্রতিষ্ঠানকে এলপিজি গ্যাস অবৈধভাবে মজুদ রাখার অপরাধে এবং একটি প্রতিষ্ঠানকে অতিরিক্ত অকটেন ও পেট্রোল সংরক্ষণের দায়ে দোষী সাব্যস্ত করা হয়। এসব অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলার সাতগাঁও ও রুস্তমপুর এলাকায় অভিযান চালিয়ে শান্ত সরকার ও সত্যজিৎ সরকারকে দোষী সাব্যস্ত করা হয়। অবৈধভাবে তেল মজুদের অভিযোগে তাদের বিরুদ্ধে এ জরিমানা আরোপ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহিবউল্লাহ্ আকন বলেন, “জননিরাপত্তা ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”



















