ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে সরকারি গাড়িচালক সমিতির বার্ষিক বনভোজন ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত লালপুরে নিজের ক/ন্যাশি’শুকে ধ র্ষ ণে র অভিযোগে বাবা আটক! নলডাঙ্গার পাটুলে চার্জার গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল মোটরসাইকেল চালকের তিন মাস ধরে অচল রামেকের সিটি স্ক্যান মেশিন, চরম ভোগান্তিতে রোগীরা করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির বরকলে ১০ হাজার মানুষ পানিবন্দী বাগাতিপাড়ায় ৩৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি র‌্যাবের হাতে গ্রেপ্তার আটোয়ারীতে জমি নিয়ে বিরোধের জেরে কালীমন্দিরে ভাঙচুর, সাম্প্রদায়িক গুজব ছড়ানোর অভিযোগ আসামির মৃত্যুর গুজবে আগৈলঝাড়া থানায় হামলা, আহত ১০ পঞ্চগড়ে করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে কিশোর নিখোঁজ, তীব্র স্রোতে উদ্ধার অভিযান স্থগিত

শ্রীবরদী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক সামগ্রী আটক

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৩৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ১৭৬ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীবরদী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক সামগ্রী আটক

হারিয়াকোনা এলাকায় বিজিবির অভিযানে ৭ লাখ টাকার পণ্য উদ্ধার, মালিক শনাক্ত হয়নি

শেরপুরের শ্রীবরদী উপজেলা-এর সীমান্তবর্তী হারিয়াকোনা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক সামগ্রী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৫ এপ্রিল) সকালে কর্ণঝোড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার জোনাব আলীর নেতৃত্বে বিজিবির একটি টহল দল হারিয়াকোনা পাহাড়ি গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় প্রায় ৭ লাখ ৩০ হাজার ৩০০ টাকা মূল্যের বিভিন্ন ধরনের ভারতীয় কসমেটিক পণ্য জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে এসব পণ্য আনা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। তবে অভিযানকালে কোনো ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি।

৩৯ বিজিবির কর্ণঝোড়া ক্যাম্পের ইনচার্জ হাবিলদার সাইদুর রহমান কসমেটিক সামগ্রী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জব্দকৃত পণ্যের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শ্রীবরদী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক সামগ্রী আটক

আপডেট সময় : ০৭:৩৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬