শেরপুরে পিকআপ-সিএনজি সং’ঘর্ষে নারী ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তা নি’হত
- আপডেট সময় : ০৩:৩৫:৪০ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ ১৯১ বার পড়া হয়েছে

শেরপুরে পিকআপ-সিএনজি সং’ঘর্ষে নারী ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তা নি’হত
শিশুসহ আহত ৫, দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক
শেরপুর-জামালপুর সড়কের সদর উপজেলার শিমুলতলী এলাকায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী ও নির্বাচনী দায়িত্বে থাকা এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুই শিশুসহ আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বাসিন্দা ও শেরপুর-১ আসনের নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রিজাইডিং কর্মকর্তা রোকুনুজ্জামান (৩১) এবং মাহফুজা বেগম (১৯)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা রোকুনুজ্জামান নির্বাচনী দায়িত্ব পালনের উদ্দেশ্যে সিএনজিচালিত অটোরিকশাযোগে নিজ বাড়ি থেকে শেরপুর শহরের দিকে আসছিলেন। পথে শিমুলতলী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
অন্যদিকে আহত অবস্থায় সিএনজির অপর যাত্রীদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মাহফুজা বেগম মারা যান। জানা গেছে, তিনি তার বোন ও সন্তানদের সঙ্গে শেরপুরে আসছিলেন। আহতদের মধ্যে দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।




















