ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল, পানি-জুস বিতরণ ও বিশ্রাম ছাউনি চালু বাগাতিপাড়ায় ট্যাপেন্টাডল ও গাঁজাসহ আটক দুই, ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা বাউয়েটে কম্পিউটার সোসাইটির প্রজেক্ট ও পোস্টার প্রদর্শনী অনুষ্ঠিত বাগাতিপাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ‘ইমো হ্যাকার’ সাগর স্বস্ত্রীক গ্রেফতার, ইয়াবা-ট্যাপেন্টাডল উদ্ধার বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় অ’জ্ঞাত যুবকের মৃ’ত্যু লালপুরে মাদকবিরোধী অভিযানে আটক ৪, মোবাইল কোর্টে কারাদণ্ড লালপুরে গ্রাম পুলিশের গলায় ফাঁ/স দিয়ে আ/ত্মহ/ত্যা, অপমৃত্যু মামলা রুজু তায়কোয়ানডো ফেডারেশনে অনিয়মের অভিযোগ, স্বর্ণজয়ী লুবাবার ক্যারিয়ার হুমকিতে নাটোরে ফ্রেন্ডস ক্লাব রক্ষার দাবিতে মানববন্ধন

শেরপুরের নকলায় এনসিপি’র সমন্বয় কমিটি প্রত্যাখান, ১৫ জনের পদত্যাগ!

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৩১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫ ৪৬৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরের নকলায় এনসিপি’র সমন্বয় কমিটি প্রত্যাখান, ১৫ জনের পদত্যাগ!

শেরপুরের নকলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)এর ৩২ সদস্য বিশিষ্ট উপজেলা সমন্বয় কমিটি থেকে একযোগে ১৫ জন নেতার পদত্যাগের ঘটনা ঘটেছে। পদত্যাগকারী ৫ জন যুগ্ম সমন্বয়কারী ও ১০ জন সদস্য লিখিতভাবে সম্প্রতি ঘোষিত ওই সমন্বয় কমিটিকে প্রত্যাখান করেছেন।

পদত্যাগকারী যুগ্ম সমন্বয়কারীরা হলেন, মো. মমিনুল ইসলাম আরব, মনিরুল ইসলাম মনির, সিরাজুল ইসলাম সোহাগ, রাশিদুল জামান রাসেল ও জসীম উদ্দীন। এছাড়া সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন, মো. দেলোয়ার হোসেন, সোহেল রানা, জাহাঙ্গীর আলম, সোহাগ মোল্লা, আলামিন মিয়া, রতন মিয়া, নাজমুল হাসান, সুমন মিয়া, আরিফ মিয়া ও সাদেকুল ইসলাম শান্ত। তারা পৃথকভাবে কেন্দ্রীয় আহবায়ক কমিটির আহবায়ক ও সদস্য সচিব বরাবর পদত্যাগপত্র প্রেরণ করেছেন। পদত্যাগপত্রে শুধু সমন্বয় কমিটি প্রত্যাখানের বিষয়টিই নয়, বরং দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ জানানো হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে প্রেস বিজ্ঞপ্তি মারফত গণমাধ্যমে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর উপজেলার প্রধান সমন্বয়কারী একজন অযোগ্য,অনাদর্শিক ও সামাজিকভাবে অগ্রহণযোগ্য লোক। এ প্রেক্ষাপটে আত্মবিশ্লেষণমূলক চিন্তাভাবনার পর আমরা সম্মিলিতভাবে জাতীয় নাগরিক পার্টির উপজেলা সমন্বয় কমিটির স্ব-স্ব পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করি। সেই সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার আমরা একযোগে পদত্যাগের পাশাপাশি নকলা উপজেলা সমন্বয় কমিটি সম্পূর্ণভাবে প্রত্যাখান করছি।

উল্লেখ্য, গত ১০ আগস্ট (রবিবার) কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের স্বাক্ষরে কেন্দ্রীয় প্যাডে অনুমোদিত হয় নকলা উপজেলা এনসিপি’র ৩২ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি। এতে মো. হুমায়ুন কবির আকাশকে প্রধান সমন্বয়কারী করা হয়, পাশাপাশি ১০ জন যুগ্ম সমন্বয়কারী ও ২১ জন সদস্য রাখা হয়। এদিকে কমিটি ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠে। অনেকেই প্রকাশের প্রথম দিন থেকেই পদত্যাগের সম্ভাবনার কথা উল্লেখ করেছিলেন। যারা পদত্যাগ করেছেন তাদের দাবি অতিসত্বর প্রধান কার্যালয় থেকে ভালো একটি সিদ্ধান্ত আসবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুরের নকলায় এনসিপি’র সমন্বয় কমিটি প্রত্যাখান, ১৫ জনের পদত্যাগ!

আপডেট সময় : ০৭:৩১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫