ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খেলাধুলার মাধ্যমে গড়ে উঠবে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ নতুন প্রজন্ম- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বিয়ানীবাজারে যুবকের হাত বাঁ//ধা ঝু-ল-ন্ত লা/শ উদ্ধার, হ//ত্যার অভিযোগ পরিবারের ঠাকুরগাঁওয়ে মা’দকাস’ক্ত স্বামীর নি”র্যা”ত”নে অন্তঃস’ত্ত্বা গৃহবধূর মৃ//ত্যু/র অভিযোগ স্বাধীনতা-সার্বভৌমত্ব সংকটে জিয়ার পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে- সংসদের হুইপ দুলু গত ১৭ বছরে দুর্বিত্তায়নের রাজনীতি রাষ্ট্রের অবসান, সন্ত্রাসী অপরাধী চক্র নির্মূল হবে- স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু

শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখবো- রাসিক মেয়র লিটন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২ ১৮৭ বার পড়া হয়েছে

রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখবো- রাসিক মেয়র লিটন

নাটোর প্রতিনিধিঃ
শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখবো- রাসিক মেয়র লিটন। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, আওয়ামী লীগ সরকার দীর্ঘমেয়াদি ডেল্টা-২১০০ পরিকল্পনা গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। নেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের মাধ্যমে দেশে উন্নয়নের যে ধারা দিয়েছেন, সেই ধারা আমরা অব্যাহত রাখবো।

রাসিক মেয়র আরো বলেন, বিএনপির জিয়াউর রহমান হ্যা/না ভোটের প্রহসন করেছিলেন। মনে রাখতে হবে ভোট নিয়ে প্রথম জালিয়াতি আর জনগণের রায়কে ছিনতাই করে নেওয়া জিয়াউর রহমান শিখিয়েছিলেন। আজকে সেই বিএনপি ভোট নিয়ে কথা বলে। আজকে সেই বিএনপি ভোট কারচুপির কথা বলে। যে বিএনপির নেত্রী খালেদা জিয়া নিজে তাচ্ছিল্য করে বলেছিল ‘পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নেই।’ তারা আজ নিরপেক্ষ র্নিদলীয় তত্ত্বাবায়ক সরকার দাবি করছে। আর যারা সারারাত বিদ্যুৎ দেয়নি, সারাদিন বিদ্যুৎ বিহীন রেখেছিল বাংলার মানুষকে। বিদ্যুতের অভাবে পানির সেচ পাম্প চলেনি, ফসল পুড়ে গেছে, সারের অভাবে সফল উৎপাদন কম হয়েছে। সেই বিএনপি, তার পক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বিদ্যুৎ নিয়ে বড় বড় কথা বলেন। এটা কিন্তু একেবারে সাজে না, মানায় না। চোরের মায়ের বড় গলা‘র মতো অবস্থা বিএনপির। যারা মানুষ খুন করে তাদের সঙ্গে কোনো আপোষ হতে পারে না। উন্নত বিশ্বে যে পদ্ধতিতে নির্বাচন হয়, আগামীতে সেভাবেই সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।

লিটন বলেন,বিএনপি নেতা তারেক জিয়া লন্ডনে বসে আছে। দেশে আসার সাহস নাই। তারেক জিয়া লন্ডন থেকে বাংলাদেশ আসেন। অন্তত আওয়ামী লীগের কেউ আপনার গায়ে হাত দেবে না। আপনি আসেন, কারাগারে আপনাকে যেতে হবে, আপনার নামে অনেক মামলা আছে। বাংলার জনগণকে একত্রিত করেন, তারা রাজপথে স্লোগান দিক। তখন দেখা যাবে সরকারকে ক্ষমতা ছাড়তে হয় কিনা। শেখ হাসিনা ক্ষমতায় থেকে মানুষের উপকার করবেন, আর তাকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হবে কোন কারণ ছাড়াই। এটা মামার বাড়ির আবদার। এমন কথা বললে আমরা মানি না, মানব না।
লিটন আরো বলেন, শেখ হাসিনা সরকার দ্রুত সময়ে দেশকে বিদ্যুৎতে স্বয়ংসম্পূর্ণ করে দিয়েছেন। আজকে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা ২৫ হাজার মেগাওয়াট। বর্তমান প্রেক্ষাপটে বিদ্যুৎ ব্যবহারে কিছু নির্দেশনা দিয়েছে সরকার। সংসার যেমন মায়েরা চালায়, সেভাবে পরিকল্পনা করে দেশ চালাচ্ছেন প্রধানমন্ত্রী।

বুধবার নাটোরের লালপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের ১ম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। লালপুর ডিগ্রি কলেজ মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয়। শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।

সম্মেলনের উদ্বোধক ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আফতাব হোসেন ঝুলফু এর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, সদস্য বেগম আখতার জাহান, সৈয়দ আব্দুল আউয়াল শামীম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক এমপি, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বকুল, সংরক্ষিত মহিলা আসন-৪৩ এর সংসদ সদস্য ও নাটোর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রত্না আহম্মেদ। প্রধান বক্তা ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান। সঞ্চালনায় ছিলেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী।

সম্মেলনের ১ম অধিবেশনে লালপুর উপজেলা আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর সম্মেলনের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় অধিবেশনে আফতাব হোসেন ঝুলফু পুনরায় সভাপতি ও মোঃ রোকোনুল ইসলাম (লুলু) নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নতুন সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখবো- রাসিক মেয়র লিটন

আপডেট সময় : ০২:৩৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২