ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় সাত বিঘা জমির ধান কেটে নেওয়ার অভিযোগ রাজশাহীতে শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার কীটনাশকের বিষে ঝুঁকিতে পুঠিয়ার কৃষক মোহনপুরে পেট্রোল পাম্পে তেল সরবরাহ বৃদ্ধির দাবি সিংড়ায় জমিজমা বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৩০ গুরুদাসপুরে পুলিশের অভিযানে ২০৪ পিস ইয়াবাসহ ৫ জন আটক লালপুরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ ও মোটরসাইকেলে আগুন বাগাতিপাড়ায় ষষ্ঠ শ্রেনীর ছা’ত্রীকে ধ/র্ষ/ণের চেষ্টা, অ’ভিযুক্ত গ্রেপ্তার রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল, পানি-জুস বিতরণ ও বিশ্রাম ছাউনি চালু বাগাতিপাড়ায় ট্যাপেন্টাডল ও গাঁজাসহ আটক দুই, ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা

শিক্ষাব্যবস্থা নিয়ে পাঁয়তারা করার সুযোগ দেওয়া হবে না: সারজিস আলম

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৬:০২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ১২৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষাব্যবস্থা নিয়ে পাঁয়তারা করার সুযোগ দেওয়া হবে না: সারজিস আলম

শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি হতে শিক্ষাগত যোগ্যতা বাতিলের সিদ্ধান্তের সমালোচনা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি হওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা না রাখার সিদ্ধান্ত দেশের শিক্ষাব্যবস্থার জন্য ক্ষতিকর হতে পারে। তিনি বলেন, শিক্ষাব্যবস্থা নিয়ে কোনো ধরনের পাঁয়তারা করার সুযোগ কাউকে দেওয়া হবে না।

মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় রাজশাহীর টিটিসি মাঠে আয়োজিত এনসিপির বিভাগীয় ইফতার অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সারজিস আলম বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিচালনা কমিটির সভাপতি হওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অথচ অন্তর্বর্তীকালীন সরকারের সময় এ পদে থাকতে হলে অন্তত স্নাতক পাস হওয়ার শর্ত নির্ধারণ করা হয়েছিল।

তিনি অভিযোগ করেন, “আওয়ামী লীগ যেভাবে শিক্ষাব্যবস্থার মান নষ্ট করে দেশে স্বৈরাচারী পরিবেশ তৈরি করেছিল, বিএনপি যদি একইভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের পথে নিয়ে যেতে চায়, তাহলে জনগণ তা মেনে নেবে না।”

সারজিস আলম বলেন, “মুখে ‘সবার আগে বাংলাদেশ’ বলা হলেও যদি বাস্তবে শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃত্বে যোগ্যতার প্রয়োজন না হয়, তাহলে তা দেশের অগ্রগতির জন্য ক্ষতিকর হবে।”

তিনি বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেন, “প্রয়োজনে যোগ্য ও শিক্ষিত মানুষদের কমিটিতে অন্তর্ভুক্ত করুন অথবা রাজনীতিতে থাকা মানুষদের দক্ষ ও যোগ্য করে তুলুন। কিন্তু দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে কোনো ধরনের অপচেষ্টা গ্রহণযোগ্য হবে না।”

ইফতার অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল এবং মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইমাজ উদ্দিন প্রামানিক।

এনসিপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন-এর সভাপতিত্বে এবং মহানগর এনসিপির আহ্বায়ক মোবাশ্বের আলী-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মাইন উদ্দিন, এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার, তাহসিন রিয়াজ, সাইফ মুস্তাফিজ, যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম এবং নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন।

অনুষ্ঠানে রাজশাহী বিভাগের আট জেলার এনসিপি, যুবশক্তি ও নারীশক্তির প্রায় দুই হাজার নেতাকর্মী অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শিক্ষাব্যবস্থা নিয়ে পাঁয়তারা করার সুযোগ দেওয়া হবে না: সারজিস আলম

আপডেট সময় : ০৬:০২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬