শাহজাদপুরে সাফজয়ী নারী ফুটবলার আঁখি খাতুনের সংবর্ধনা
- আপডেট সময় : ০১:১০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২ ২১২ বার পড়া হয়েছে

শাহজাদপুরে সাফজয়ী নারী ফুটবলার আঁখি খাতুনের সংবর্ধনা
সবুজ হোসেন রাজা, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
শাহজাদপুরে সাফজয়ী নারী ফুটবলার আঁখি খাতুনের সংবর্ধনা। সিরাজগঞ্জের শাহজাদপুরে সাফজয়ী নারী ফুটবলার আঁখি খাতুনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ সংবর্ধনা দেওয়া হয়।
এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসার মেরিনা জাহান কবিতা।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আজাদ রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম,
সহকারী কমিশনার ভূমি লিয়াকত সালমান, অতিরিক্ত পুলিশ সুপার শাহজাদপুর সার্কেল হাসিবুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মুস্তাক, আহমেদ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য কে এম নাছির উদ্দীন ও মাহবুব ওয়াহেদ শেখ কাজল, আঁখির বাবা আক্তার হোসেনসহ আরো অনেকে।
আঁখির নিজ এলাকা শাহজাদপুরে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে এ সংবর্ধনা দেওয়া হয়েছে এবং আঁখির নিজ এলাকায় তাকে পেয়ে উচ্ছাস প্রকাশ করেছে শাহজাদপুরবাসী।




















